ঢাকা সন্ধ্যা ৬:৫৪, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩ এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই:  ডিএমপি কমিশনার নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন – প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সংসদ ভবন সচিব মাঠে নেমেছে সেনাবাহিনী, সারাদেশে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ ১১টি আসনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ প্রধান বিচারপতিসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা ৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার আমেরিকার নীল নকশা আঁকতে দেয়া হবে না, ড. ইউনুস কে হুশিয়ারী বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান সাংবাদিক পরিচয়ে নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার উদ্বেগজনক -গোলাম কিবরিয়া পলাশ ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ : সিআইডি প্রধান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক  ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি  গ্রেফতার। ময়মনসিংহে পিস্তল-দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান নেত্রকোনা সীমান্তে বিজিবি’র তৎপরতায় বিদেশী মদ জব্দ দুর্গাপুরে ধানের শীষের প্রচারণ বীর মুক্তিযোদ্ধাগণ ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১,১৪৪ সাংবাদিক আক্রান্ত—নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ ময়মনসিংহে ধানের শীষের প্রার্থীর পক্ষে টাকা বিতরণ; আটক-৭, ছয়জনের কারাদণ্ড

‘লীগ চক্র’ই নিয়ন্ত্রণ করছে বরগুনার সবকিছু

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪, ৫:৩৩ অপরাহ্ণ 152 বার পড়া হয়েছে

আওয়ামীলীগ-শ্রমিকলীগের দাপুটে পলাশ, হুমায়ুন, সগীর চক্রই নিয়ন্ত্রণ করছে বরগুনার সবকিছু। চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস থেকে শুরু করে সব ধরনের অপরাধই চলছে তাদের নেতৃত্বে, বাধাহীন ভাবে। এ সংঘবদ্ধ চক্রই সচল রাখছে বরগুনার মাদক সাম্রাজ্য। দীর্ঘদিন তারা আওয়ামীলীগের সাইনবোর্ডে অপরাধ অপকর্ম চালালেও ইদানিং খোলস বদলে আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে।

যৌথ বাহিনীর সার্বক্ষণিক টহলের মধ্যেও পলাশ-সগীর বাহিনীর দুর্বৃত্তরা জেলা শহরের জনাকীর্ণ মিজান টাওয়ারে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়ে সবাইকে হতবাক করে দিয়েছে। গত ৩০ মে রাত ৮ টায় কবীর, পলাশ, সবুজসহ ৮/৯ জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে মিজান টাওয়ারের মদীনা গার্মেন্টস স্টোরে হামলা চালায়। তারা প্রতিষ্ঠানটির মালিক মো: আব্দুল হক (৬৫) কে বেধম মারধোর করে গুরুতর আহত করে। এ সময় ক্যাশ ভেঙ্গে আড়াই লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়। পাশাপাশি আরো কয়েক লাখ টাকা মূল্যের পণ্য সামগ্রী লুটে নেয় দুর্বৃত্তরা।

হামলাকারীদের নিবৃত্ত করতে আশপাশের লোকজন এগিয়ে গেলে দুর্বৃত্তরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরেও ঝাপিয়ে পড়ে। তাদের এলোপাতারী মারধোর, লাঠিসোটা, রড, শাবলের আঘাতে পৌর সুপার মার্কেটের সহসভাপতি রফিকুল ইসলাম, আব্দুল খালেক, হিরু, সিদ্দিক, স্বপন, তারিকুল, বায়জিদসহ কয়েকজন গুরুতর আহত হন। দুর্বৃত্তরা লুটকৃত টাকা ও পণ্য সামগ্রী নিয়ে যাওয়ার সময় আরো পাঁচ লাখ টাকা চাঁদা শিগগির তাদের কাছে পৌঁছানোর নির্দেশ দিয়ে যান। চাঁদা পরিশোধ না করলে মদীনা গার্মেন্টস স্টোর আগুনে পুড়িয়ে দেয়াসহ এর মালিক মো: আব্দুল হককে প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়ে যায়।

এ ব্যাপারে আহত মো: আব্দুল হক বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে বরগুনা থানায় মামলা দায়ের করেছেন। তবে গতকাল এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। এদিকে হামলাকারী দুর্বৃত্তরা মামলা তুলে নিতে বাদী ও সাক্ষীদের হুমকি ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

যথেচ্ছা অপরাধ দৌরাত্ম্য
সংঘবদ্ধ চক্রটি বছরের পর বছর ধরে বরগুনায় অপরাধ অপকর্ম চালিয়ে আসলেও তাদের দৌরাত্ম্য থামানো যাচ্ছে না কোনভাবেই। কখনও দলীয় প্রভাব খাটিয়ে, কখনও মাসোহারার মাধ্যমে থানা পুলিশ প্রশাসনের সাথে সুসম্পর্ক তৈরি করে সবকিছু নিয়ন্ত্রণ করে তারা। চক্রের অন্যতম হোতা সাইনুল ইসলাম ছগির জেলা বাস ও মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক হয়ে সর্বত্র চাঁদাবাজির একচ্ছত্র সাম্রাজ্য গড়ে তুলেছে। বাস-মিনিবাস ছাড়াও শহর ও শহরতলীতে চলাচলকারী হাজার হাজার অটোরিকসা থেকে দৈনিক ভিত্তিতে তার সাঙ্গপাঙ্গরা বাহীন চাঁদাবাজি চালিয়ে থাকে।

অপরাধ চক্রের আরেক হোতা শহিদুল ইসলাম পলাশ নিজেকে শ্রমিকলীগের নেতা দাবি করে দখলবাজি, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছেন। তিনি শহরে কিশোর গ্যাংয়ের বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে থাকেন বলে অভিযোগ রয়েছে। তারই কব্জায় আছে মাদক বাণিজ্যের আরেক জগত। দুর্বৃত্ত শ্রেণীর ২৫/৩০ জন সহযোগী নিয়ে নিয়মিত মহড়া দিয়ে বেড়ানোসহ বিলোধপূর্ণ জায়গা জমিতে জবরদখলদারিত্ব কায়েম করেন পলাশ।

এর আগে নিজ স্ত্রীর বদলি নিয়ে ক্ষোভের জেরে বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরিফুজ্জামানকে অপহরণ করে নির্যাতন চালানোর ঘটনায় শহিদুল ইসলাম পলাশ গ্রেফতার হন। কিন্তু অজ্ঞাত ইশারায় কয়েকদিনের মধ্যে জামিনে বেরিয়ে এসে তিনি আরো বেপরোয়া হয়ে উঠেন।

ভুক্তভোগিরা জানিয়েছেন, জেলা শহরের কোথাও একচিলতে জায়গা ফাঁকা থাকার উপায় নেই। সেখানেই দলবল নিয়ে হামলে পড়েন পলাশ। যে কোনো উপায়ে জায়গা জবর দখলে নিয়ে তা ব্যবসায়িদের কাছে উচুমূল্যে ভাড়া দিয়ে থাকেন। এসব অপকর্মে বরাবরই পলাশ নিজেকে জেলা শ্রমিকলীগের দায়িত্বশীল নেতা বলে পরিচয় দিয়ে থাকেন। তবে বরগুনা জেলা শ্রমিক লীগের আহবায়ক আঃ হালিম মোল্লা বলেন, পলাশ শ্রমিক লীগের কেউ নয়। তার সঙ্গে সংগঠনের কোনো সম্পর্ক নেই।

দখলবাজিসহ নানা অপকর্ম আর মাদক বাণিজ্যের টাকায় গত ১০/১২ বছরেই শহিদুল ইসলাম পলাশ রীতিমত আঙ্গুল ফুলে কলাগাছে পরিনত হয়েছেন। বৈধ আয়ের কোনো পথ না থাকলেও কোটি কোটি টাকা ও বিপুল পরিমাণ সহায় সম্পদের মালিক বনে গেছেন তিনি। চক্রের অপর সদস্য কবীর হোসেন ওরফে গুরু কবীর ও হুমায়ুন মূলত জায়গা জমি নিয়ে প্রতারণামূলক কাজ কারবারে জড়িত রয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ