ঢাকা বিকাল ৩:৩৭, সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মীর ঝটিকা মিছিল উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে থাকার আহবান : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ময়মনসিংহের পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসায় শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

সংস্কার শেষে দ্রুত নির্বাচন : ড. ইউনূস

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ১৯ আগস্ট, ২০২৪, ৩:৪৮ পূর্বাহ্ণ 153 বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশী কূটনীতিকদের জানিয়েছেন, সবকিছু সংস্কারের পর যত দ্রুত সম্ভব অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা হবে।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের প্রধান কাজ হলো যত দ্রুত সম্ভব একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। তবে এর আগে নির্বাচন কমিশন, বিচার বিভাগ, বেসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যমের আমূল সংস্কারের মাধ্যমে একটা অনুকূল পরিবেশ তৈরি করা হবে।’

ড. মুহাম্মদ ইউনূস রোববার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের হাইকমিশনার, রাষ্ট্রদূত ও জাতিসংঘের সংস্থাসমূহের আবাসিক প্রধানদের উদ্দেশে এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পরে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেয়ার পর ড.ইউনূস প্রথমবারের মত বিদেশী কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা কূটনীতিকদের জানিয়েছেন, এই মুহূর্তে তার সরকারের প্রধান কাজ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা।

মুহাম্মদ ইউনূসকে উদ্ধৃত করে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হত্যাকান্ডের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ তদন্ত দলকে স্বাগত জানিয়েছেন।

৫ আগস্টের গণঅভ্যুত্থানকে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা উল্লেখ করে তিনি কূটনীতিকদের বলেন, ‘আমাদের নতুন যাত্রা শুরু হয়েছে। এই দেশের পুনর্নির্মাণের জন্য আপনাদের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করছি।’

ছাত্র-জনতার প্রত্যাশার বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ড. ইউনূস বলেন, তারা এমন এক বাংলাদেশ গড়তে সচেষ্ট, যেখানে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে, থাকবে বাক স্বাধীনতা, থাকবে মানবাধিকার। একইসঙ্গে জাতিগত নৃগোষ্ঠী, লৈঙ্গিক ও অন্য সংখ্যালঘুদের নিরাপত্তা বিধানের কথাও তুলে ধরেন তিনি।

গণমাধ্যম সংস্কার বিষয়ে ড. ইউনূস কূটনীতিকদের বলেন, শেখ হাসিনার সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করতে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টসহ বিভিন্ন নির্বতনমূলক আইন করেছিল। এখন গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেয়া ছাত্র সমাজ ও জন-আকাক্সক্ষা ধারণ করে মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে আনা হবে। এজন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে বলে জানান তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আর্থিক খাতে বড় অগ্রাধিকার হচ্ছে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফিরিয়ে আনা। বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক। আমরা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। তবে কেউ বৈশ্বিক পোশাক সরবরাহ কাঠামো বিঘিœত করার চেষ্টা করলে তা কোনোভাবে সহ্য করা হবে না বলে স্পষ্ট বার্তা দেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আমি এমন সময় দায়িত্ব নিয়েছি যখন দেশের অনেক কিছু চরম বিশৃঙ্খল অবস্থায় ছিল। স্বৈরাচার শেখ হাসিনা দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে গেেেছন। বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। দীর্ঘ দেড় দশকের নির্মম দপন-পীড়নে গণতান্ত্রিক অধিকার ভূলন্ঠিত হয়েছে।’

শেখ হাসিার নেতৃত্বে কারচুপিপূর্ণ নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে ড. ইউনূস বলেন, ‘শেখ হাসিনার সময়ে নির্বাচনে কারচুপি হয়েছে। তরুণ প্রজন্মকে ভোটাধিকার ছাড়াই বড় হতে হয়েছে।’

প্রধান উপদেষ্টা বিদেশী কূটনীতিকদেরর জানান, গত ১৫ বছর সম্পূর্ণ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় দেশে ব্যাংক লুট এবং ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় কোষাগার লুণ্ঠন করা হয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা একটা নতুন বাংলাদেশের সূচনা করতে যাচ্ছি। আমাদের বীর ছাত্র-জনতা দেশের আমূল পরিবর্তন চায়। এটি একটি কঠিন যাত্রা। এই যাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন।’
তিনি অর্থনৈতিক সমৃদ্ধির জন্য বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারদের বাংলাদেশের প্রতি আস্থা অটুট রাখার আহ্বান জানান।

প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ যত আন্তর্জাতিক চুক্তি করেছে, যত আইনি বাধ্যবাধকতা আছে সেগুলো মেনে চলা হবে।

রোহিঙ্গাদের তাদের স্বদেশে ফিরিয়ে নেয়াসহ মানবিক সাহায্য অব্যাহত রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান ড. ইউনূস।

ব্রিফিং শেষে ড. মুহাম্মদ ইউনূস কূটনীতিকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ