ঢাকা সকাল ৮:৪৪, সোমবার, ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মীর ঝটিকা মিছিল উন্নয়নমুলক কাজে সাংবাদিকদের সাথে থাকার আহবান : ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল ময়মনসিংহের পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসায় শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন ময়মনসিংহে ১০০ একর জমি দখলের অভিযোগে ডিআইজি মঈনুলের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ

মাদকাসক্তি নিরাময়ে দেশ সেরা ওয়েসিস

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ রবিবার, ১৪ জুলাই, ২০২৪, ৮:০০ অপরাহ্ণ 160 বার পড়া হয়েছে

মাদকাসক্তি নিরাময় ও মাদকবিরোধী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় দেশ সেরার পুরস্কার পাচ্ছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ওয়েসিস।

২০২১ সালের অক্টোবরে তৎকালীন ঢাকা রেঞ্জ ডিআইজি ও বর্তমান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার এর আন্তরিক উদ্যোগ ও ঐকান্তিক প্রচেষ্টায় রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটি। উন্নত ও মানসম্মত সেবা দিয়ে তিন বছরের কম সময়ে ব্যাপক প্রশংসিত ও মানুষের আস্থা লাভ করতে সক্ষম হয়েছে।

রবিবার (১৪ জুলাই ২০২৪) সকাল সাড়ে নয়টায় রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উদযাপন উপলক্ষে নির্বাচিত সেরা প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে। রবিবার সাড়ে নয়টায় শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এতে মাদকবিরোধী কর্মকাণ্ডে অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও নিবন্ধিত এনজিওগুলোর মধ্যে নির্বাচিত ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সিনিয়র সচিব মশিউর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান।

পুরস্কারের জন্য মনোনীত অন্য আটটি প্রতিষ্ঠান হলো- বারাকা বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র, প্রমিসেস মেডিকেল লিমিটেড মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বিওয়াইএফসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সেফ হোম মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)।

ওয়েসিসের পুরস্কারপ্রাপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে ওয়েসিস সেবার মানে কোনো আপস করেনি। আমরা সেবাকেই গুরুত্ব দিছি। কারণ এখানে যারা সেবা নিতে আসেন তারা নতুন জীবনে ফিরতে চান।

আন্তর্জাতিক মানদণ্ডে এখানে সেবা দেওয়া হচ্ছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘অল্প দিনেই সবার কাছে জনপ্রিয়তা পেয়েছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে ওয়েসিসকে আরও জনপ্রিয় ও আন্তর্জাতিক মানের করতে আমরা কাজ করছি।’

ভবিষ্যতে রিসোর্টের আদলে মাদক নিরাময় কেন্দ্রটি গড়ে তোলা হবে, এ জন্য মানিকগঞ্জে জায়গাও কেনা হয়েছে বলে জানান হাবিবুর রহমান। সেখানে থাকবে উন্মুক্ত জায়গা, খেলার মাঠ। ওয়েসিসের পাশে কালিগঙ্গা নদীতে নৌকা ভ্রমণের ব্যবস্থা থাকবে।

ওয়েসিসে নান্দনিক পরিবেশে উন্নত সেবা

দেশের সবচেয়ে অত্যাধুনিক মাদক নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ওয়েসিস। মনোমুগ্ধকর ও নান্দনিক পরিবেশে উন্নত ব্যবস্থাপনায় এখানকার চিকিৎসা পদ্ধতি ও সবার আন্তরিকতা মাদকাসক্তদের দ্রুত পুনর্বাসিত হতে সহায়তা করে। প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত দুই শতাধিক মাদকাসক্ত নারী-পুরুষকে চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে এনেছে।

ওয়েসিসের সাততলা ভবনে আবাসিক চিকিৎসা সেবার পাশাপাশি আউটডোর সেবাও দেওয়া হয়। রয়েছে সর্বাধুনিক প্যাথলজি ল্যাব, এসি ফ্লোর, জেনারেল বেডের ওয়ার্ড। বিশেষ কেবিন ও ইনডোর গেমসের পাশাপাশি পড়ালেখার জন্য লাইব্রেরির সুব্যবস্থা আছে।

ভবনের ছাদে গড়ে তোলা হয়েছে সুসজ্জিত বাগান। প্রাকৃতিক পরিবেশে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের জন্য ইয়োগা ও মেডিটেশন করার ব্যবস্থা রাখা হয়েছে বাগানে। ছাদবাগানের পাশে ব্যায়ামাগার।

মাদকাসক্তদের পরিপূর্ণ সেবা দিতে সরকারের সব বিধিমালা মেনে গড়ে তোলা হয়েছে ওয়েসিস। আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াও বিশেষজ্ঞ মনোরোগ চিকিৎসক, সাইকোথেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, ইয়োগা এক্সপার্ট এবং অভিজ্ঞ অ্যাডিকশন কাউন্সেলরদের মাধ্যমে সেবা পাচ্ছেন সেবাপ্রত্যাশীরা।
সুত্র, DMP news

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ