ঢাকা সকাল ১০:৩৬, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
কি ঘটেছিলো ময়মনসিংহ বাসাবাড়ি মার্কেটে! তাহলে ক্রেতারা কতটুকু নিরাপদ? আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূর মিয়ার বরখাস্তের আদেশ বাতিল ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় বিএনপি’র আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল বেতন-বোনাসের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন অবজারভেশন মিশন প্রতিনিধিদলের সাক্ষাৎ জনগণকে সেবা দেওয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করা যাবে না : ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জুলাই আন্দোলনকে যারা নিজের সম্পত্তি ভাবছে, তাদের তালিকা করা হচ্ছে : আইজিপি পুলিশের অভিযানে শ্রীবরর্দীতে মালিকবিহীন পিকআপে ১০ কেজি গাঁজা উদ্ধার শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে পিকআপ ভর্তি ৫৪৫ বোতল ভারতীয় মদসহ মাদক কারবারি আটক চোরাচালান, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে দুর্গাপুরে মতবিনিময় সভা ময়মনসিংহে শিশু নির্যাতন; অধ্যক্ষের বিরুদ্ধে মামলা হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ গ্রেফতার ২ ময়মনসিংহের উন্নয়নে তারেক রহমানের ওপর আস্থা রাখার আহ্বান এমপি ওয়াহিদের দুর্গাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত। চলেন যুদ্ধে যাই’, উপস্থিত সবার উদ্দেশে মুচকি হেসে প্রধানমন্ত্রী জুডিসিয়াল সার্ভিসের স্টাফ নিয়োগ পরীক্ষায় জালিয়াতি: ২ জনকে কারাদণ্ড ফুলবাড়িয়া এপি আন্তর্জাতিক নারী দিবসে দানের উৎসব উদযাপন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবসে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন নারীদের এগিয়ে নিতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে : ডিসি ময়মনসিংহ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী সাইফুল গ্রেফতার অনুমোদন না থাকায় ময়মনসিংহে ‘লাজিজ সুইটস’ প্রতিষ্ঠানকে জরিমানা বিএনপি সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় : সালাহউদ্দিন আহমদ ‎ধানমন্ডি ৩২-এ যাওয়ার পথে তিন নারীসহ আটক ৪ ইউএনও তাহমিনার দুর্নীতি অনুসন্ধানে দুদক রমজানে অসাধু উপায়ে দ্রব্যমূল্য বাড়াবেন না: প্রধানমন্ত্রী ময়মনসিংহ সদর উপজেলায় ভিজিএফ’র চাল পাবে ২৮ হাজার ৯৬৪টি দুস্থ পরিবার কর কর্মকর্তা রিপন শাহরিয়ারের দুর্নীতির অনুসন্ধান শেষ হবে কবে? প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণামূলক ফোনকল, সতর্কবার্তা

মুক্তিযুদ্ধে পুলিশের অনন্য অবদান রয়েছে : আইজিপি

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ১:৪৮ পূর্বাহ্ণ 169 বার পড়া হয়েছে

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশের অনন্য অবদান রয়েছে। শুধু মুক্তিযুদ্ধেই নয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণেও পুলিশের রয়েছে ঈর্ষণীয় সাফল্য।

আইজিপি বৃহস্পতিবার (০৪ জুলাই) সকালে রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি উদ্বোধন, চিত্রকর্ম প্রদর্শনী ও পুরষ্কার বিতরণ এবং ‘মুক্তিযুদ্ধে পুলিশ: বাংলাদেশ পুলিশ একাডেমী ‘ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ইমেরিটাস অধ্যাপক হাশেম খান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত আইজি (গ্রেড-১) (প্রশাসন) মোঃ কামরুল আহসান বিপিএম (বার), স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজি (গ্রেড-১) মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম), সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের সহধর্মিণী সেলিনা খালেক প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক মুহাম্মদ তালেবুর রহমান।

আইজিপি বলেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নানাভাবে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অপচেষ্টা হয়েছিল। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎপরতায় মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়। এরই একটি অনন্য প্রচেষ্টা বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপন।

তিনি বলেন, আমরা মুক্তিযুদ্ধ জাদুঘরের জন্য বিভিন্ন স্মারক সংগ্রহ ও সংরক্ষণের উদ্যোগ নিয়েছি। যে কেউ আমাদের এ সংগ্রহশালায় স্বাধীনতা যুদ্ধের নির্ভরযোগ্য তথ্য দিতে পারেন।

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের নামে আর্ট গ্যালারির নামকরণের পটভূমি উল্লেখ করে জনাব চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেন, তিনি সেসময় পুলিশ একাডেমিতে কর্মরত ছিলেন। সেখান থেকে দেশমাতৃকার স্বাধীনতার জন্য নিজের আরাম-আয়েশ তুচ্ছ করে, পরিবার বিপদগ্রস্ত হতে পারে জেনেও ভারতে গিয়ে সক্রিয়ভাবে স্বাধীনতা যুদ্ধের পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তাঁর পরিবার ওই সময় অনেক কষ্ট করে জাতির জন্য ত্যাগ স্বীকার করেছেন।

মুখ্য আলোচক অধ্যাপক হাশেম খান বলেন, শুধুমাত্র ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে বাঙালি পুলিশ সদস্যরা আধুনিক সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তান বাহিনীকে রুখে দিয়েছিলেন। মর্টার, ট্যাংক ও সাঁজোয়া যানে সজ্জিত পাকিস্তানি বাহিনী ভাবতে পারেনি ‘থ্রি নট থ্রি’ রাইফেল দিয়ে তাদের মোকাবিলা করা হবে।
সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি উদ্বোধন প্রসঙ্গে তিনি বলেন, একটি জাতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রে আর্ট গ্যালারির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, শিল্প এমন একটা ভাষা পৃথিবীর সকল মানুষ সে ভাষা বুঝতে পারে। এটি একটি সর্বজনীন ও চিরায়ত মাধ্যম। পৃথিবীর সকল ভাষার সকল মানুষ আর্ট দেখে কিছু না কিছু বুঝে। সেই চিন্তা থেকেই আর্ট গ্যালারিটি করা হয়।

আইজিপি অতিথিদেরকে সাথে নিয়ে ‘মুক্তিযুদ্ধে পুলিশ : বাংলাদেশ পুলিশ একাডেমি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারিতে ৬১টি চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে। দেশব্যাপী এক উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে এ চিত্রকর্ম নির্বাচন করা হয়েছে।

এর আগে আইজিপি অন্যান্য অতিথিদের সাথে নিয়ে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক আর্ট গ্যালারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অতিথিগণ গ্যালারির বিভিন্ন অংশ এবং চিত্রকর্ম ঘুরে দেখেন।

অনুষ্ঠানে সাবেক আইজিপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের কন্যা ও জামাতা সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, অতিরিক্ত আইজিগণ, স্বনামধন্য চিত্রশিল্পীবৃন্দ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ