ঢাকা রাত ২:৩৫, বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ভোটকেন্দ্রে অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের আগামী জাতীয় নির্বাচন, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার নির্বাচন। ব্যারিস্টার কায়সার কামাল উত্তরা ও মিরপুরে পৃথক যৌথ অভিযানে বিদেশী পিস্তল উদ্ধার: গ্রেফতার ৩ এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্র করে কোন নিরাপত্তা ঝুঁকি নেই:  ডিএমপি কমিশনার নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন – প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচনে জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার জাতীয় সংসদ ভবনের উন্নয়ন কাজ পরিদর্শন করলেন সংসদ ভবন সচিব মাঠে নেমেছে সেনাবাহিনী, সারাদেশে থাকবেন ১০৫১ ম্যাজিস্ট্রেট ময়মনসিংহ ১১টি আসনে প্রায় অর্ধেক ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ প্রধান বিচারপতিসহ যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি রাত থেকেই সীমিত হচ্ছে মোবাইল লেনদেন সেবা ৪ উপায়ে জানা যাবে ভোটকেন্দ্র ও ভোটার তথ্য: ইসি অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর যৌথ অভিযানে ২ টি বিদেশি অস্ত্রসহ ১ জন চাঁদাবাজ গ্রেফতার আমেরিকার নীল নকশা আঁকতে দেয়া হবে না, ড. ইউনুস কে হুশিয়ারী বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিতে হবে : কায়সার কামাল ময়মনসিংহে অসংখ্য কর্মী সমর্থক নিয়ে রওশনপন্থী  জাপা নেতা সেলিমের জামায়াতে যোগদান সাংবাদিক পরিচয়ে নির্বাচনী পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার উদ্বেগজনক -গোলাম কিবরিয়া পলাশ ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ : সিআইডি প্রধান অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় ১৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা সিপিএসসি, র‌্যাব-১৪, ময়মনসিংহ কর্তৃক  ফেন্সিডিল সহ ০২ মাদককারবারি  গ্রেফতার। ময়মনসিংহে পিস্তল-দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল কর্মী গ্রেফতার ইসি কর্মকর্তাদের সতর্কবার্তা: প্রতারক চক্রের ফোনে সাড়া না দেওয়ার আহ্বান নেত্রকোনা সীমান্তে বিজিবি’র তৎপরতায় বিদেশী মদ জব্দ দুর্গাপুরে ধানের শীষের প্রচারণ বীর মুক্তিযোদ্ধাগণ

মুক্তাগাছা উপজেলা নির্বাচনে বিএনপি’র নেতা ও ভোটারদের অংশগ্রহণে আ’লীগ উচ্ছ্বসিত

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ১০ জুন, ২০২৪, ৪:৩৭ অপরাহ্ণ 416 বার পড়া হয়েছে

মুক্তাগাছা উপজেলা নির্বাচনে বিএনপি’র নেতা ও ভোটারদের অংশগ্রহণে আওয়ামী লীগের বিজয়ী নেতাকর্মীরা ব্যপক উচ্ছ্বসিত হয়েছে। সোমবার ১০ জুন ২০২৪ তারিখে নির্বাচনত্তর এ প্রতিবেদক সরেজমিনে উপজেলার একাধিক নেতাকর্মী ও ভোটারদের সাথে আলাপকালে নির্বাচনে বিএনপি নেতাকর্মী ও ভোটারদের উপস্থিতি নিয়ে সরব উচ্ছ্বসিত আলোচনা করতে দেখা যায়।

মুক্তাগাছায় চেয়ারম্যান প্রার্থী হিসাবে যে পাঁচজন প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। গেল ২১ মে উপজেলা নির্বাচনের ২য় ধাপে মুক্তাগাছা উপজেলা নির্বাচনকে ঘিরে পাঁচ ভাগে বিভক্ত হয়ে পড়েছিল নেতাকর্মীরা। নির্বাচনি প্রচারে দলের শীর্ষ নেতারা পছন্দের প্রার্থীর পক্ষে অংশ নিলেও বিপাকে পড়েছিল সাধারণ কর্মীরা। সব প্রার্থীই আওয়ামী লীগের হওয়ায় কার পক্ষে সমর্থন দিবেন এ নিয়ে দ্বিধা দ্বন্দ্বে ছিলেন তারা।

জানা যায়, উপজেলা নির্বাচনে সাবেক প্রতিমন্ত্রী কেএম খালেদের অনুসারীরা দুই ভাগে বিভক্ত হয়ে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আ.লীগের সহসভাপতি দেবাশীষ যোস বাপ্পী (হেলিকপ্টার) এবং পৌর আ.লীগের সভাপতি আরব আলীর (দোয়াত-কলম) পক্ষে নির্বাচন করেছেন।

বর্তমান সংসদ-সদস্য নজরুল ইসলামের অনুসারীরা উপজেলা আ.লীগের সাবেক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দের (মোটরসাইকেল) পক্ষে প্রচারে নেমেছিলেন। অন্য দুই প্রার্থী উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম (ঘোড়া) ও ময়মনসিংহ মহানগর আ.লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য মুহাম্মদ রেজাউল করিমও (আনারস) নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করেছিলেন।

নির্বাচনে ৫ জন চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এছাড়া সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের বড় ভোট ব্যাংক থাকলেও তার ঘনিষ্ঠ দেবাশীষ প্রতিদ্বন্দ্বিতা করায় ওই ভোট ভাগ হয়ে যাবে এমনটা চিন্তা করে বিএনপি’র সমর্থন নিতে কৌশল গ্রহণ করেছিলেন, তিনি সফলও হযেছেন।

এসময় মুক্তাগাছা উপজেলা নির্বাচনে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ মামলা হামলা হয়রানি থেকে কিছুটা রেহাই পেতে সরকার দলীয় অনুকম্পা নিতে সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই আকন্দের পক্ষে অনেকটা প্রকাশ্যে ও গোপনে নিজ দলের ভোটারদের মটরসাইকেল প্রতিকে ভোট দিতে প্রচার-প্রচারণা করায় ভোটার উপস্থিতি ছিল লক্ষনীয়।

দায়িত্বশীল বিএনপি নেতাদের বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা যায়। যে সকল পদ পদবী নেতৃবৃন্দ যে ভোট কেন্দ্র শুলোতে দায়িত্ব পালন করেছেন তাদের মধ্যে মোঃ হাবিবুর রহমান (রতন), অহব্বায়ক, উপজেলা বিএনপি, মুক্তাগাছা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী নাজমুন নাহার দিলু’র বিয়াই (সম্পর্কে মেয়ের শাশুরী)মোঃ কামরুজ্জামান (লেবু), সাবেক চেয়ারম্যান ৭নং ঘোগা ইউপি, বর্তমানে যুগ্ম আহ্বায়ক (১), উপজেলা বিএনপি। ৭নং ঘোগা ও ৮নং দাঁওগাও নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেন। এ.কে.এম জাহাঙ্গীর হাসান, সাবেক চেয়ারম্যান, ৪নং কুমারগাতা ইউপি, যুগ্ম আহবায়ক (২), উপজেলা বিএনপি ৪নং কুমারগাতা নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করেন।

সাইফুদ্দিন আহমেদ বাবুল, সাবেক চেয়ারম্যান, ২নং বড়গ্রাম ইউপি, বড়গ্রাম ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক। মোঃ দেলোয়ার হোসেন (বকুল) সভাপতি, ৩নং তারাটি ইউনিয়ন বিএনপি। মোঃ ইউসুফ, সাবেক এপিএস, জ্বালানী প্রতিমন্ত্রী বর্তমানে জাকির হোসেন বাবলু’র এপিএস, মোঃ হাফিজুর রহমান খান (মঞ্জু), সাবেক চেয়ারম্যান, ৫নং বাঁশাটি ইউপি ও সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি, মোঃ শহিদুল ইসলাম (শহীদ), সাবেক পৌর মেয়র, সভাপতি, পৌর বিএনপি, মোঃ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক পৌর বিএনপি, মোঃ শওকত রানা (রিপন), সহ-সভাপতি পৌর বিএনপি, মোঃ হাবিবুর রহমান (হবি) ও টুটুল, সাংগঠনিক সম্পাদক, পৌর, বিএনপি নিজ নিজ এলাকায় প্রকাশ্যে নির্বাচনে ভোট দান কাজে দায়িত্ব পালন করেছেন বলে চেয়ারম্যান দোয়াত কলম প্রতীকের প্রার্থী আরব আলী, ভাইস চেয়ারম্যান মাইক প্রতীকের প্রার্থী মোঃ মোঃ মাহমুদুল হাসান মুকুল, পৌর কাউন্সিলর মির্জা আবুল কালামসহ একাধিক নেতাকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রার্থীদের পক্ষে বিএনপি নেতা ও ভোটারদের ভোটে অংশগ্রহণ ছিল দৃশ্যমান তাদের উপস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ গ্রহণযোগ্য উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আব্দুল হাই আকন্দ মোটরসাইকেল প্রতীকে ৬৭২৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরব আলী দোয়াত কলম প্রতীকে ১৮৭৩৮ ভোট পেয়েছেন।

আওয়ামী লীগের ৫ জন প্রার্থীর ভোটারদের ভোট ভাগাভাগির কারনেই বিএনপির অংশের ভোট কাজে লাগাতে পেরেছেন বিজয়ী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ এমনটাই মনে করছেন মুক্তাগাছা উপজেলার অধিকাংশ রাজনৈতিক মহল।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ