ঢাকা সকাল ৯:৪৬, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে তরুণী ধর্ষণের অভিযোগে ৪ ঘন্টার মধ্যে পুলিশের অভিযানে ড্রাইভার শামীম গ্রেফতার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার-২০২৬ অনুষ্ঠিত মোমেনশাহী প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার কোটিপতি সাবেক যুবলীগ নেতা সেলিমের বদলী বাণিজ্য! জমি দখলসহ যত অভিযোগ ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ দাপুনিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফাইল ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ত্রিশালে ট্রিপল মার্ডারের মূল হত্যাকারী গ্রেফতার স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪, ৫:৫৮ অপরাহ্ণ 180 বার পড়া হয়েছে

গত ২১ মে২০২৪ খ্রিঃ তারিখ দুপুর অনুমান ১৪.০০ ঘটিকায় ত্রিশাল থানাধীন রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া সাকিনস্থ প্রবাসী জনৈক কামরুল হাসান এর চাষের জমির আইলের পাশে মাংস বিহীন হাড় মাটির উপর পড়ে থাকার সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ত্রিশাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ০৩ টি অর্ধগলিত, পোকায় খাওয়া লাশের মধ্যে ০২ টি শিশুর লাশ ধান ক্ষেতের উপর এবং ০১ টি লাশ আইলের পাশে মাটিতে পুতে রাখা অবস্থায় দেখতে পান। মাটিতে পুতে রাখা লাশটি উত্তোলন করে মহিলার অর্ধগলিত লাশ হিসেবে সনাক্ত করা হয়। ঘটনাস্থলেই লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত, ময়নাতদন্ত ও সাক্ষ্যপ্রমাণ সংগ্রহের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণের জন্য লাশগুলো ত্রিশাল থানায় নিয়ে আসা হয়।

ঘটনার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতারের জন্য মাঠে নামেন জেলা গোয়েন্দা শাখা পুলিশ। ডিবি ওসি ফারুক হোসেন জানান তথ্য প্রযুুক্তি ও নিজস্ব সোর্সের মাধ্যমে উক্ত হত্যাকান্ডের মূল হোতা নিহত স্ত্রী সন্তানের ঘাতক আলী হোসেনকে গত ২২ মে ২০২৪ খ্রিঃ গাজীপুরের শ্রীপুর থানা এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হন।

ধৃত আসামী আলী হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে সে হত্যাকান্ডের লোমহর্ষক র্বণনা প্রদান করেন এবং বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
হত্যাকান্ডের ঘটনার প্রেক্ষাপট হল ধৃত আসামী দিন মজুরের কাজ করত। তার কোন জমিজমা ছিল না। অভাবের সংসারে স্ত্রী আমেনা খাতুন এবং দুই ছেলে ছিল। বড় ছেলের নাম আবু বক্কর সিদ্দিক (৪) ও ছোট ছেলে আনাছ( ২ বছর ৬ মাস)। তিনি তার চাচার দেওয়া জমিতে অনেক দিন ধরে ঘর নির্মাণ করে বসবাস করিতেছে।

সংসারে সারা বছর অভাব অনটন লেগেই থাকত। ঠিকমত তার সংসার চালাতে পারত না। তাই সে বিভিন্ন সময় তার স্ত্রী ভিকটিম আমেনার নাম দিয়ে এনজিও থেকে টাকা তুলত। বেশ কিছুদিন পূর্বে সে এনজিও থেকে ১,৭০,০০০/-টাকা ঋণ নেয়। সেই টাকার কিস্তি পরিশোধ করতে না পারায় তাকে এবং তার স্ত্রীকে অপমান করা হত। প্রায়ই তার ছেলে ও বৌ না খেয়ে দিন কাটাত।

ঋণের বোঝা, মানুষের অপমান, সংসারের অভাব অনটন থেকে মুক্তি পেতে ২/৩ মাস পূর্বেই আলী হোসেন সিদ্ধান্ত নেয় তার স্ত্রী ও সন্তানদ্বয়কে হত্যা করে নিজে আত্মহত্যা করবে। পূর্ব পরিকল্পনা মোতাবেক আসামী আলী হোসেন গত ১৭/০৫/২০২৪ খ্রিঃ তারিখ শুক্রবার রাত অনুমান ০২.০০ ঘটিকায় তার স্ত্রী ও সন্তান ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রী আমেনা খাতুনকে ঘুম থেকে ডেকে তুলে।

তার স্ত্রী আমেনা খাতুন বিছানা থেকে নেমে ঘরের মেঝেতে গিয়ে বসলে আলী হোসেন তার পিঠের পিঁছনে গিয়ে তার গায়ে থাকা ওড়না দিয়ে আমেনা খাতুন এর গলায় পেচিয়ে মাটিতে ফেলে দুই হাত দিয়ে টান দিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। তারপর বিছানায় আসামী আলী হোসেন এর দুই ছেলে ঘুমিয়ে থাকা অবস্থায় তার স্ত্রীর গলা থেকে ওড়না খুলে নিয়ে প্রথমে ছোট ছেলে আনাছ এর গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে এবং পরপরই তার বড় ছেলে আবু বক্কর সিদ্দিকি এর গলায় ওড়নার বাকী অংশ দিয়ে পেচিয়ে শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে।

পরে আসামী আলী হোসেন এর স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে ঘরের পিঁছন দিয়ে জঙ্গলে নিয়ে রাখেন এবং এর পরপরই তার দুই ছেলেকেও কোলে করে ঐ জঙ্গলে নিয়ে আসে। তারপর জনৈক ইউসুফ ও কালামের জমির মাঝখানে সীমানা বরাবর মাটিতে গর্ত করে তার স্ত্রী ও তার ০২ সন্তানকে পুতে রাখে।

ভোরের দিকে সেখান থেকে চলে এসে আসামী ঘরে ঘুমিয়ে পরে। আসামী আলী হোসেন সকাল বেলা ঘুম থেকে উঠে আনুমানিক সকাল ১০.০০ ঘটিকায় বাড়ী হইতে হরিরামপুর এলাকায় চলে যায় এবং বিকালে বাড়ীতে ফিরে এসে মালামাল নিয়ে গফরগাঁও মশাখালী ষ্টেশনে গিয়ে ট্রেনে উঠে কমলাপুর রেল ষ্টেশনের উদ্দেশ্যে রওনা করে। ডিবির হাতে গ্রেফতারের আগে গ্রেফতার এড়ানোর জন্য বিভিন্ন জায়গায় গোপনে ছিল।

উল্লেখ্য একই আসামীর বিরুদ্ধে ত্রিশাল থানায় ২০১২ সালে ধর্ষণ এবং শ্বসরোধ করে হত্যার ঘটনায় একটি মামলায় ০৫ বছর কারাভোগ করে ২০১৭ সালে আগস্ট মাসে জামিনে মুক্তি লাভ করেন। মামলাটি বর্তমানে বিচারাধীন।

এ সংক্রান্তে বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ