ঢাকা রাত ১২:৩৫, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই; নবনিযুক্ত সিটি প্রশাসক রোকন ময়মনসিংহ সদরে পাড়ালক্ষীপুর হাফিজিয়া মাদ্রাসায় ইফতার মাহফিল সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের অভিযানে নয়জন মাদকসেবী গ্রেফতার ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের অভিযানে শাহজালালে   ৪৪৬২ গ্রাম স্বর্ণ আটক 

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শনিবার, ১৮ মে, ২০২৪, ২:০৮ পূর্বাহ্ণ 217 বার পড়া হয়েছে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে অভিনব কায়দায় স্বর্ণ চোরাচালানকালে মোহাম্মদ শহীদ মিয়া নামের এক যাত্রীকে গ্রেপ্তার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তার কাছ থেকে ৪৪৬২ গ্রাম অপরিশোধিত স্বর্ণ ও ৩০ গ্রাম অলংকার জব্দ করা হয়েছে যার বাজার মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা।

শুক্রবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শারজাহ থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আসলে আটক হন ওই যাত্রী। শরীরে পরিহিত ৯টি শর্ট ও একটি ফুল প্যান্ট এবং ৬টি স্যান্ডো গেঞ্জির মধ্যে বিশেষ কৌশলে সোনা চোরাচালান করছিলেন তিনি।

শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক প্রদীপ কুমার সরকার এক বিজ্ঞপ্তিতে জানান, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে গোপন সংবাদ আসে শারজাহ থেকে ঢাকায় আগত ইউএস বাংলা এয়ারলাইন্সের (স্কাই আপ) ফ্লাইট নম্বর বিএস ৩৪৬ যোগে শুক্রবার সকাল ৮টা ৪১ মিনিটে এক যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের কাজে সম্পৃক্ত থাকতে পারে। এ প্রেক্ষিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালকের তত্ত্বাবধানে এবং শিফট ইনচার্জের নেতৃত্বে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল এয়ারপোর্ট এ-শিফট এর কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেন।

ইউএস বাংলার বিমানটি অবতরণের সঙ্গে সঙ্গে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরে বোর্ডিং গেইট, ট্রানজিট পয়েন্ট, গ্রিন চ্যানেলসহ গুরুত্বপূর্ণ স্থানে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করা হয়। যাত্রী মোহাম্মদ শহীদ মিয়া ইমিগ্রেশন সম্পন্ন করে সকাল সাড়ে ৯ টায় গ্রিন চ্যানেলের স্ক্যানিং মেশিন অতিক্রম করার পর তাকে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর টিম এর সদস্যরা চিহ্নিত করে। তার কাছে স্বর্ণালংকার/স্বর্ণবার/স্বর্ণজাতীয় কোনো কিছু আছে কিনা জিজ্ঞাসা করা হলে তিনি তার কাছে ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার থাকার কথা স্বীকার করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকৃতপক্ষে ওই যাত্রীর কাছে ৩০ গ্রাম ওজনের স্বর্ণালংকার পাওয়া যায়। তার কাছে আর কোনো স্বর্ণ থাকার কথা অস্বীকার করায় আর্চওয়ে করানো হয় এবং যাত্রীর পরনে অত্যধিক পরিমাণ জামাকাপড়ের অস্তিত্ব পাওয়া যায়। যাত্রীর জামাকাপড়ের ওজন অস্বাভাবিক পরিলক্ষিত হওয়ায় জামাকাপড়গুলো খুলে স্ক্যানিং মেশিনে স্ক্যান করা হয় এবং জামাকাপড়ের মধ্যে বিশেষভাবে লুকায়িত স্বর্ণের ইমেজের অস্তিত্ব পাওয়া গেলে যাত্রীকে কাস্টমস হলে নিয়ে আসা হয়।

পরবর্তীতে স্বর্ণের পরিমাণ নির্ণয়ের লক্ষ্যে যাত্রীর শরীরে পরিহিত ১৬ পিস কাপড় (যার মধ্যে শর্ট প্যান্ট-৯ টি, স্যান্ডো গেঞ্জি-৬ টি ও ফুল প্যান্ট-১টি) স্থানীয় স্বর্ণকার কর্তৃক যাত্রী ও বিমানবন্দরে দায়িত্বরত বিভিন্ন সংস্থার উপস্থিতিতে বিমানবন্দরের ক্যানোপি-১ এ নিয়ে পোড়ানো হয়। পোড়ানোর পরে অপরিশোধিত ৪ হাজার ৪৬২ গ্রাম পরিমাণ স্বর্ণ নির্ণয় করা হয়। তার কাছ থেকে মোট ৪ হাজার ৪৯২ গ্রাম স্বর্ণ আটক করা হয়। জব্দকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪ কোটি ৬০ লাখ টাকা। ওই যাত্রীকে গ্রেফতার করা হয় এবং বিমানবন্দর থানায় যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ