ঢাকা রাত ২:২২, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার কোটিপতি সাবেক যুবলীগ নেতা সেলিমের বদলী বাণিজ্য! জমি দখলসহ যত অভিযোগ ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ দাপুনিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফাইল ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ময়মনসিংহে মেসার্স আশরাফ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

শেরপুরে কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কে কুপিয়েছে প্রতিপক্ষ

মোহাম্মদ দুদু মল্লিক শেরপুর জেলা প্রতিনিধি।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৩:১১ পূর্বাহ্ণ 409 বার পড়া হয়েছে

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জের ধরে জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক লুৎফর রহমান ওরফে সোহাগ তালুকদার (৪২) কে কুপিয়ে আহত করেছে স্থানীয় প্রতিপক্ষ। ১৭ এপ্রিল বুধবার রাত ৯ টায় শহরের দীঘারপাড় এলাকায় ওই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্বার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১১ টার দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সোহাগ তালুকদার স্থানীয় আব্দুল আওয়াল মাস্টারের একমাত্র পুত্র এবং ৩ সন্তানের জনক।

এদিকে ঘটনার খবর পেয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে হাসপাতালে গিয়ে আহত ব্যবসায়ী নেতা সোহাগ তালুকদারের গুরুতর অবস্থা দেখেন। তিনি ব্যবসায়ী সোহাগের স্বজন ও গন্যমান্যব্যাক্তিদের ঘটনার বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন ও জড়িতদের গ্রেফতারের আশ্বাস দেন।

জানা যায়, পৌরসভার কাউন্সিলর নির্বাচন ও আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত দীঘারপাড় মহল্লার সাবেক কাউন্সিলর আমির হোসেন বাদশা তালুকদার ও ফখরুল আলম ফখরুলের বিবদমান দু‘বলয়ে বিরোধ চলে আসছিল। ঈদুল ফিতরের আগে ঈদগাহ মাঠের  মেয়াদ উত্তীর্ন কমিটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে এবং উভয় পক্ষে তা মামলা – মোকদ্দমায় গড়ায়। পরে জেলা পুলিশ ও থানা পুলিশের প্রচেষ্টায় একাধিক দফায় সমঝোতা বৈঠকের পর উভয় পক্ষ শান্তিপূর্ণ অবস্থানে থাকবে মর্মে থানায় মুচলেকা দেয় এবং পৃথক মাঠে ঈদের নামায আদায় করে। ওই অবস্থায় বুধবার রাত ৯টার দিকে বাদশা তালুকদারের ভাতিজা সোহাগ তালুকদার দীঘারপাড় মধ্যপাড়া কলকল বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে স্থানীয় ফখরুল আলম ফখরুলের বাড়ির সামনের রাস্তায় পৌছলে ফখরুলের নেতৃত্বে তার সহযোগী ১০/১২ জন যুবক দেশীয় অস্ত্র চাপাতি, ক্ষুর, ডেগার ও লোহার রড নিয়ে তাকে থামিয়ে ঘেরাও করে ফেলে। ওইসময় তারা সোহাগ তালুকদারের মাথায়, হাতে, পায়ে ও পিঠে উপর্যুপরি কুপিয়ে রক্তাক্ত করে। ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার বিষয়ে সাবেক কাউন্সিলর বাদশা তালুকদার জানান,ঈদের আগের ঘটনা নিয়ে সমঝোতা বৈঠকের পর আমরা শান্তিপূর্ণ অবস্থানে থাকলেও আজ ফখরুলের নেতৃত্বে তার লোকজন হত্যার উদ্দেশ্যে আমার ভাতিজা ব্যবসায়ী নেতা সোহাগ তালুকদারকে কুপিয়েছে। সে এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি অভিযোগ করে বলেন,বার বার ঘটনা ঘটানোর পরও বিশেষ প্রভাবে থাকা ফখরুলদের বিরুদ্ধে মামলা হয় না। মামলা-হামলার শিকার হতে হয় আমাদের।  তিনি ওই ঘটনায় জড়িত ফখরুলসহ সকলকে গ্রেফতারের দাবি জানান। একই দাবি জানিয়ে জেলা কুড়া ব্যবসায়ী সমিতির সভাপতি উজ্জলুর রহমান উজ্জল,সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুসা মিয়া ওই ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হক বলেন, ওই ঘটনা শুনার পর হাসপাতালে আহত সোহাগ তালুকদারকে দেখতে গিয়েছি এবং তার অবস্থা দেখার পাশাপাশি কথাবলার চেষ্টা করেছি। তিনি বলেন, স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  বিবদমান দুপক্ষের দ্বন্দ্বের জের ধরে ওই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ