ঢাকা রাত ১২:৩৪, শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮ ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
মিরপুরে চাকরির নামে প্রতারণার ঘটনায় ডিবির অভিযানে দুই প্রতারক গ্রেফতার ময়মনসিংহ সদরের সাহেব কাচারি বাজারে ব্যবসায়ীদের দোয়া ও ইফতার মাহফিল শেরপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালকের বিরুদ্ধে অভিযোগ স্পিকার-ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি স্পিকার-ডেপুটি স্পিকারকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী আসন্ন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হবে: ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনার কোটিপতি সাবেক যুবলীগ নেতা সেলিমের বদলী বাণিজ্য! জমি দখলসহ যত অভিযোগ ভালুকায় সার্ভেয়ার ও উপ প্রশাসনিক কর্মকর্তাসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম ও হয়রানির অভিযোগ দাপুনিয়া ভূমি অফিসে দুর্নীতির মহোৎসব: ঘুষ ছাড়া ফাইল নড়ে না ফাইল ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তি নির্ভর: আইজিপি সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে মুখোমুখি সরকারি ও বিরোধী দল ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের ইফতার ও দোয়া মাহফিল দুর্গাপুরে সম্মাননা পেলেন ৭ গুণীজন  ইদের ছুটিতে বাড়তি নজরদারি জোরদার করার সিদ্ধান্ত, ময়মনসিংহ বিভাগীয় আইনশৃঙ্খলা সভায় শুধু জুলাই জাতীয় সনদ নয়, নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে বাস চাপায় প্রাণ গেল ইউপি সচিবের জামালপুরের মেলান্দহে ওজনে কম দেয়ায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা কৃষকদের সময়মতো সার ও বীজ সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ : জেলা প্রশাসক ঝিনাইগাতীতে অসহায়েরা ভিজিএফ কর্মসূচির চাল পেলো ১২,৬৩০ পরিবার শেরপুরের সীমান্তে বিজিবির রাতভর অভিযানে ২৩ লাখ টাকার ভারতীয় মদ ও পিকআপসহ আটক- ১ পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস পালিত জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট-এ দৈনিকভিত্তিক শ্রমিকদের কর্মবিরতি, ৮ দফা দাবি বাস্তবায়নের আহ্বান কথা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে সুলভ মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু দুর্গাপুরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলনে জরিমানা ময়মনসিংহে মেসার্স আশরাফ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা ৪৭ টি মাথার খুলি ও মানবদেহের বিপুল পরিমাণ হাড়সহ সংঘবদ্ধ মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে গোপাল খুনের রহস্য উদঘাটন ও রাজু হত্যার গ্রেফতার-১

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪, ৬:৪০ অপরাহ্ণ 571 বার পড়া হয়েছে

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে যাত্রী গোপাল পাল খুন ও সানকিপাড়া বাজারে রাজু খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। কোতোয়ালি মডেল থানা, ১নং ফাড়ি পুলিশ ও ডিবি পুলিশ পৃথক অভিযানে শুক্রবার  তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাকু, রাম দা ও চাইনিজ কুড়াল  উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো, মোহাম্মদ আলী ও মোঃ নোমান ওরফে গলাকাটা নোমান। অতিরিক্ত পুলিশ (সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার)  রায়হানুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ তথ্য জানান।

তিনি আরো জানান, গত ২১ ফেব্রুয়ারী মহুয়া কমিউটারের যাত্রী মোহনগঞ্জের গোপাল পাল স্ব-পরিবারে ঢাকা যাওয়ার জন্য ময়মনসিংহ রেল ষ্টেশনে অপেক্ষায় ছিলেন। ঘটনার সময় প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য রেলওয়ে ষ্টেশনের ৫ম প্লাটফর্মে গেলে ছিনতাইকারীর কবলে পরে। পরবর্তীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে পরিবারের লোকজনের কাছে আসলে পরিবার ও স্থানীয়দের সহায়তায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার স্ত্রী জবা রানী বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাতদের নামে ময়মনসিংহ রেলওয়ে থানায় মামলা নং-৪, তারিখ-২২/০২/২০২৪, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করেন।

এ মামলার মূল রহস্য উদঘাটনসহ আসামী গ্রেফতারে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা জেলা পুলিশকে গুরুত্ব দিয়ে প্রকৃত আসামীকে সনাক্ত সহ গ্রেফতারের জন্য নির্দেশ দেয়। পুলিশ সুপারের নির্দেশে ১ নং ফাড়ির পুলিশ পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম পিপিএম অভিযান পরিচালনা করতে থাকেন। পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রায়হানুল ইসলাম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এবং কোতোয়ালী মডেল থানার ওসি মাইন উদ্দিনের তত্ত্বাবধানে এ ঘটনায় বিবিধ তথ্য উপাত্ত সংগ্রহ করেন।  শুক্রবার বিকালে পুলিশ পরিদর্শক সহিদুল ইসলাম তথ্য প্রযুক্তি ও সোর্সের মাধ্যমে জানতে পায় ছিনতাইকারী খুনী কালিবাড়ি রোডের একটি পরিত্যক্ত বাড়ীতে ঝোপঝাড়ের ভিতর নেশা করছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে পুলিশ পরিদর্শক মোঃ সহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গোপাল পাল খুনের আসামি  মোহাম্মদ আলীকে নেশা করা অবস্থায় গ্রেফতার করেন। এ সময় তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত চাকু উদ্ধার করে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, পুলিশী জিজ্ঞাসাবাদে মোহাম্মদ আলী হত্যাকান্ডের দায় স্বীকার করে। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, ডাকাতির প্রস্তুতি এবং চুরিসহ ৫ টি মামলা রয়েছে।

ব্রিফিংয়ে তিনি আরো জানান, গত ২০ ফেব্রুয়ারী সন্ধ্যায় সানকিপাড়া রেল গেইট মসজিদ মার্কেটের সামনে রাজু হত্যাকান্ডের আরেক ঘাতক নোমান ওরফে গলাকাটা নোমানকে ডিবির ওসি ফারুক হোসেনের নেতৃত্বে একটি টিম সানকিপাড়া এলাকা থেকে শুক্রবার বিকালে গ্রেফতার করে। এর আগে বৃহস্পতিবার এ হত্যাকান্ডের অন্যতম আসামি মোঃ ইব্রাহিম ও আল আমিনকে ডিবি পুলিশ নেত্রকোণার আটপাড়া থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের তথ্য মতে হত্যাকান্ড ব্যবহৃত রাম দা ও চাইনিজ কুড়াল উদ্ধার করে পুলিশ। ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার ফাল্গুনী নন্দী, ডিবির ওসি ফারুক হোসেন, কোতোয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন, ১নং ফাড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ