ঢাকা সকাল ৯:১৪, শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের বিরুদ্বে দুর্নীতির বিস্তর অভিযোগ ডিএমপি লালবাগ থানার অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার পাঁচজন দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত ময়মনসিংহে গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য! চরম ভোগান্তিতে যাত্রীরা পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, বিদেশি রিভলবার উদ্ধার ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ দুই নারী গ্রেফতার বৈষম্য বিরোধী মামলায় শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ময়মনসিংহে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সারিতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন : ওয়াহাব আকন্দ এমপি সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী গ‌ণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই : চীফ হুইপ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ বাহিনীর রক্তদানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনা : স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন ধারণ করতে হবে জাতীয় ঐক্য ও সহনশীলতা : প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মায় যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ-দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে : প্রধানমন্ত্রী  নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ময়মনসিংহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মুত্যু! হিন্দু ধর্মাবলম্বীদের মহা-অষ্টমী উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে মসিকের প্রশাসক রোকন পার্কে নিজ নিজ বর্জ্য পরিস্কারে মসিকের নির্দেশনা প্রশাসকের দায়িত্ব কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; প্রিন্স ময়মনসিংহে খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা, ৪ নারীসহ গ্রেফতার ৬ ময়মনসিংহে প্রশাসনের যৌথ উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন রাজধানীতে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চের সামনে বন্দুকধারীদের হাতে দর্শনার্থী হয়রানি। পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল থেকে শুরু

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ 207 বার পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামীকাল ৩০ জানুয়ারি থেকে শুরু হচ্ছে।  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল বিকেল ৩টায় দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন। এটি ২০২৪ সালেরও প্রথম অধিবেশন। সংসদীয় রীতির সাথে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি প্রতি বছর সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেন।এরআগে, রাষ্ট্রপতি সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে ২০২৪ সালের প্রথম সংসদ অধিবেশন আহ্বান করেন।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বাসস’কে জানান, রাষ্ট্রপতির ভাষণ ইতোমধ্যে মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকান্ডসহ সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর বক্তব্যে প্রাধান্য পাবে বলেও প্রেস সচিব জানান।সংসদ সচিবালয় সূত্র জানায়, ইতোমধ্যেই জাতীয় সংসদের প্রথম অধিবেশনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসন বিন্যাসের কাজ চূড়ান্ত করা হয়েছে।এই অধিবেশনে বেশ কয়েকটি বিল উত্থাপন হওয়ার কথা রয়েছে বলে সংসদ সচিবালয় জানায়।এদিন সংসদের কার্যপ্রণালী শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদীয় কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে অধিবেশনের কার্যকাল ও আলোচ্যসূচি ঠিক করা হবে।সংসদে একাদশ সংসদের মতোই এবারও বিরোধী দল হিসেবে থাকছে জাতীয় পার্টি। এর পাশাপাশি ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক স্বতন্ত্র সংসদ সদস্য রয়েছেন দ্বাদশ সংসদে। জাতীয় পার্টির পাশাপাশি সংসদে বিরোধী ভূমিকায় থেকে সরকারের গঠনমূলক সমালোচনা করার সুযোগ রয়েছে স্বতন্ত্র এমপিদের।অধিবেশনের প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি। এরপর নতুন সংসদ সদস্যদের উদ্দেশ্যে প্রথমবারের মতো ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর সাধারণ আলোচনায় অংশ নেবেন সদস্যরা।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ভোট হওয়া ২৯৯টি সংসদীয় আসনে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি। বিরোধী দল জাতীয় পার্টি পেয়েছে ১১টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়ী হয়েছেন। এ ছাড়া ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি পেয়েছে ১টি করে আসন। স্থগিত হওয়া নওগাঁ-২ আসনে ভোটগ্রহণ করা হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ