ঢাকা দুপুর ১২:৪৩, শনিবার, ২৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
গণপূর্তের প্রকৌশলী ফয়জুলের বিরুদ্বে দুর্নীতির বিস্তর অভিযোগ ডিএমপি লালবাগ থানার অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ গ্রেফতার পাঁচজন দুর্গাপুরে রাম নবমী পুজা অনুষ্ঠিত ময়মনসিংহে গণপরিবহনে ভাড়ার নৈরাজ্য! চরম ভোগান্তিতে যাত্রীরা পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা: র‌্যাবের অভিযানে দুই শুটার গ্রেফতার, বিদেশি রিভলবার উদ্ধার ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং এর বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক গফরগাঁওয়ে বালু উত্তোলন নিয়ে গ্রামবাসীর সাথে ছাত্রদলের সংঘর্ষ; ১১টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ময়মনসিংহে বিপুল পরিমাণ নেশা জাতীয় ইনজেকশনসহ দুই নারী গ্রেফতার বৈষম্য বিরোধী মামলায় শেখ মামুন খালেদকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ময়মনসিংহে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় সম্মুখ সারিতে যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন : ওয়াহাব আকন্দ এমপি সংসদীয় কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে শক্তিশালী গ‌ণতান্ত্রিক সরকার গড়ে তুলতে চাই : চীফ হুইপ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ময়মনসিংহে পুষ্পস্তবক অর্পণ দুর্গাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ বাহিনীর রক্তদানই স্বাধীনতা যুদ্ধের ঘোষণার সূচনা : স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন ধারণ করতে হবে জাতীয় ঐক্য ও সহনশীলতা : প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মায় যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন দুর্গাপুরে খাদ্য সহায়তা দিলেন রিক্সাচালক তারা মিয়া মহান স্বাধীনতা দিবস আত্মত্যাগ-দেশপ্রেমের চেতনাকে উজ্জীবিত করে : প্রধানমন্ত্রী  নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ময়মনসিংহে ভাইয়ের ছুরিকাঘাতে ভাইয়ের মুত্যু! হিন্দু ধর্মাবলম্বীদের মহা-অষ্টমী উপলক্ষে স্নানঘাট পরিদর্শনে মসিকের প্রশাসক রোকন পার্কে নিজ নিজ বর্জ্য পরিস্কারে মসিকের নির্দেশনা প্রশাসকের দায়িত্ব কোনো ব্যক্তিগত প্রাপ্তি নয়; প্রিন্স ময়মনসিংহে খেলায় বাধা, দোকানিকে পিটিয়ে হত্যা, ৪ নারীসহ গ্রেফতার ৬ ময়মনসিংহে প্রশাসনের যৌথ উদ্যোগে স্বস্তির ঈদ উদযাপন রাজধানীতে বিদেশি পিস্তল, গুলি, ম্যাগাজিন ও প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ জয়নুল আবেদীন পার্কের বৈশাখী মঞ্চের সামনে বন্দুকধারীদের হাতে দর্শনার্থী হয়রানি। পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শনে সেনা প্রধান

গোয়েন্দা-উত্তরা বিভাগের তৎপরতায় পল্লবী থেকে হারানো মোবাইল ৪ বছর পর নেত্রকোনা থেকে উদ্ধার

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪, ১১:০৬ অপরাহ্ণ 218 বার পড়া হয়েছে

২০১৯ সালে রাজধানীর পল্লবী থানাধীন ১০ নম্বর বাসস্ট্যান্ড এলাকা থেকে বাসে ওঠার সময়ে মোবাইল হারান রোকনুজ্জামান নিবির নামের এক লোক। হারানো মোবাইল ফিরে পেতে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর অনেক চেষ্টা করেও মোবাইল ফোনটি আর ফেরত পাননি। মাত্র কিছুদিন আগে জিডির কপি ডিএমপির গোয়েন্দা-উত্তরা বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লার কাছে দিয়ে সহযোগিতা চাইলে বহুদিন পরে হারানো মোবাইল ফোন ফিরে পেলেন ভুক্তভোগী। আশাহত হলেও ৪ বছর পর মোবাইল ফোন ফিরে পেয়ে তিনি বেশ আবেগাপ্লুত।

সোমবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে ডিবি-উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আরিফুল ইসলাম পিপিএম-সেবা ও সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা উদ্ধার হওয়া মোবাইল ফোন প্রকৃত মালিক নিবিরের কাছে বুঝিয়ে দেন।

জিডির সূত্র ধরে নেত্রকোনা থানার আটপাড়া থানা থেকে মোবাইল উদ্ধারের বিষয়ে সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা বলেন, ভুক্তভোগীর জিডির প্রেক্ষিতে তথ্য-প্রযুক্তির সহায়তায় নেত্রকোনা জেলার আটপাড়া থানা এলাকা থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। মোবাইলটি উদ্ধারের ক্ষেত্রে অনেক বেগ পেতে হয়েছে। একেক সময় একেক এলাকায় লোকেশন দেখাচ্ছিলো। সর্বশেষ আটপাড়া থানা পুলিশের সহযোগিতায় মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে জানতে চাইলে আটপাড়া থানার অফিসার ইনচার্জ তাওহীদুর রহমান জানান, ডিএমপির ডিবি-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা স্যারের রিকুইজিশনের প্রেক্ষিতে আটপাড়া থানা এলাকার এক তরুণের কাছ থেকে মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। ওই তরুণ ঢাকা থেকে চুরি যাওয়া মোবাইল ফোনটি গাজীপুর থেকে কিনেছিলেন। তিনি তখন গাজীপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার এক সহকর্মীর কাছ থেকে মোবাইল ফোনটি কেনেন। মোবাইল ফোন চুরির সঙ্গে তার সম্পৃক্ততা না পাওয়া গেলেও ফোনটি তিনি ফিরিয়ে দিয়েছেন। এসি ইমরানের নির্দেশনায় আটপাড়া থানার এএসআই মোকাম্মেল মোবাইল ফোন উদ্ধারের সাথে সরাসরি কাজ করেছেন। উদ্ধারের পর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মোবাইল ফোনটি গোয়েন্দা-উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লার কাছে পাঠানো হয়।

চার বছর পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে আপ্লুত নিবির বলেন, চার বছর আগে অনেক কষ্টে মোবাইল ফোনটি কিনেছিলাম। কয়েক মাস ব্যবহার করার পর মোবাইল ফোনটা পকেট থেকে চুরি হয়ে যায়। এটা ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। হঠাৎ ডিবি থেকে জানালো যে আমার মোবাইল ফোনটি উদ্ধার হয়েছে। ফিরে পেয়ে খুব ভালো লাগছে।

গোয়েন্দা পুলিশের কর্মকর্তা মো. ইমরান হোসেন মোল্লাকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সুত্র, DMP news

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ