প্রকাশের সময়: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ । ৮:২৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বকাপের হতাশা ভুলে টাইগাররা ঘুরে দাঁড়াতে শুরু করেছে- জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের

নিজস্ব প্রতিবেদক।।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি। আজ এক অভিনন্দন বার্তায় ক্রিকেটারদের পাশাপাশি ক্রিকেট কোচ ও ক্রিকেট বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন জানান তিনি।

 

অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের বলেন, বিজয়ের মাসে এই বিজয় প্রত্যাশিত ছিলো। বোলিং, ব্যাটি ও ফিল্ডিংয়ে টাইগারা যে নৈপূণ্য দেখিয়েছে তা অসাধারণ। তিনি বলেন, বিশ্বকাপের হতাশা ভুলে টাইগাররা ঘুরে দাঁড়াতে শুরু করেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, পরবর্তী টেস্টেও টাইগারদের বিজয়ের এই ধারা অব্যাহত থাকবে।

 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে একইভাবে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন