প্রকাশের সময়: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩ । ১২:১৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

ইন্দুরকানীতে বন্যায় সড়কে গাছ হেলে পড়ায় গাড়ি চলাচলে ভোগান্তি

ইন্দুরকানী, পিরোজপুর::
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার উত্তর ভবানীপুর এলাকায় ঘোষেরহাট-খেজুরতলা সড়কে বন্যায় একটি গাছ হেলে পড়ায় গাড়ি চলাচলে বিগ্ন ঘটে। এতে রয়েছে যে কোনো সময় দূর্ঘটনার আশংকা।
স্থানীয়রা জানান, কয়েকদিন আগে একজন রোগিকে এ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার জন্য ফোন করলে গাছের কারনে আসতে পারেনি। যে কোনো সময় বড়ো ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
কয়েকজন ড্রাইভার জানান, গাছটি হেলে পড়ায় এবং রাস্তা ভেঙে যাওয়ায় ঝুকি নিয়েই আমরা যাতায়াত করি। দ্রুত ব্যাবস্থা নেয়ার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ইউপি সদস্য শহিদুল ইসলাম জানান, এই সড়কের ঝুকিপূর্ণ দুটি গাছ রয়েছে। ইউএনও স্যারের কাছে গিয়ে সমাধানের জন্য এ বিষয়টি নিয়ে কথা বলবো।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন