প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০২৩ । ৪:০৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

রোড মার্চে নান্দাইলে নাসের খান চৌধুরীর নেতাকর্মীদের ব্যাপক শোডাউন

রফিকুল ইসলাম নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি।।

বর্তমান সরকারের পদত্যাগ ও র্নিদলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবীতে রোববার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহা সড়কে তারুন্যের রোড মার্চে ময়মনসিংহের নান্দাইলে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির অন্যতম সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাসের খান চৌধুরীর নেতৃত্বাধীন উপজেলা বিএনপি যুবদল, ছাত্রদল ও তার অঙ্গসহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহা সড়কের কানারামপুর বাসট্যান্ড, মাজার বাসট্যান্ড, চামটা বাজার, ঝালুয়া বাজার, নান্দাইল নতুন বাজার, নান্দাইল চৌরাস্তা, মুশুলী চৌরাস্তা ও জামতলা বাজার এলাকায় ব্যাপক শোডাউনের মাধ্যমে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে স্বাগত জানান। রোড মার্চের দিন বিএনপি দলীয় নেতাকর্মী সহ সাধারণ জনগনের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখাগেছে।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন