প্রকাশের সময়: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩ । ১২:০৯ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ঝিনাইগাতীতে ইয়াবা সহ মাদক কারবারি গ্রেপ্তার

হারুন উর রশিদ , ঝিনাইগাতী  শেরপুর প্রতিনিধি।।

শেরপুরের ঝিনাইগাতীতে  ১৫ পিস ইয়াবা সহ রফিকুল ইসলাম ওরফে রনি (৩৪)নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি শেরপুর জেলা সদরের নাগপাড়া মহল্লার আবু বক্করের ছেলে।

থানার সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া’র নির্দেশে এসআই হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে সঙ্গীয় পুলিশ নিয়ে অভিযান চালিয়ে নলকুড়া ইউনিয়নের পূর্ব রাংটিয়া বটতলী এলাকা থেকে ১৫ পিস ইয়াবা সহ রনিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করে যে, সে ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত।

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পরে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন