প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩ । ৮:১৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ফুলবাড়িয়ায় যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হেলাল উদ্দিন উজ্জ্বল, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি।।

ফুলবাড়িয়ায় উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশ যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বৃহস্পতিবার পৌরে সদরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। পরে স্থানীয় কুটুমবাড়ি কনভেনশন সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংক্ষিপ্ত আলোাচনা সভায় সভাপতিত্ব করেন যুব মহিলা লীগের সভাপতি আবিদা সুলতানা সাধারণ সম্পাদক নূরজাহান বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ ইমদাদুল হক
সেলিম,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর
মেয়র আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, উপজেলা কৃষকলীগ সভাপতি মাসুদ আলম লিটন, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক মঞ্জুরুল হক রাসেল,
স্বেচ্ছাসেবক লীগ সহ-সভাপতি জাহাঙ্গীর আলম,জেলা যুব মহিলা লীগ সদস্য শীলা রাণি
দাস,সংগীতা রাণি সাহা, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড আহবায়ক আলী আহমদ রোকন
প্রমুখ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন