প্রকাশের সময়: শুক্রবার, ১২ মে, ২০২৩ । ৬:০৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

ধামইরহাটে আন্তার্জাতিক নার্স দিবস পালিত

মাসুদ সরকার, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি।।

নওগাঁর ধামইরহাটে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। ১২ মে সকাল ১০ টায় আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে একটি র‌্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে নার্স দিবস উপলক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আজাহার আলী মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।

এসময় ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মাহফুজুর রহমান,ডাঃ তাসনিম আরা মুক্তা, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, নার্সিং কর্মকর্তা সেলেস্তিনা হাসদা, আনজুয়ারা বেগম, নার্সিং ইনচার্জ মোসাঃ ওয়াহিদা, নার্স (মিডওয়াইফারি) নীলা খাতুন, ইমার্জেন্সি ইনচার্জ তারাজুল ইসলাম, সিনিয়র স্টাফ নার্স আঃ খালেক, মেহের নেগার বেলুন, জাহানারা খাতুন, ফেরদৌসী বেগম, মিডওয়াইফ নাজমীন আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নার্সিং কর্মকর্তা সেলেস্তিনা হাসদার সভাপতিত্বে আন্তর্জাতিক নার্স দিবস ও মিডওয়াইফ দিবস উপলক্ষে পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন