প্রকাশের সময়: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ । ১১:০৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরায় ক্রেতা সেজে বাঘের চামড়া উদ্ধার করল র‌্যাব-৬

রনজিৎ বর্মন ,সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় র‌্যাব-৬ এর অভিযানে সুন্দরবনের শিকার নিষিদ্ধ রয়েল বেঙ্গল টাইগারের চামড়া উদ্ধার করা হয়েছে। সোমবার(৬ ফেব্রুয়ারী) বিকাল পাঁচটার দিকে উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে চামড়া উদ্ধার করা হয়। এ সময় হাফিজুর রহমান(৪৩)সহ তার দুই চাচাত ভাই শেখ আসিফ হাসান(২৬) ও শেখ ইসমাইল হোসেন(২৩)কে আটক করা হয়। আটককৃতরা ধলপাড়া গ্রামের শেখ সুরাত আলী ও শেখ মিজানুর রহমানের ছেলে।

জানা যায়, র‌্যাব-৬ এর গোয়েন্দা ইউনিটের সদস্যরা ক্রেতা সেজে হাফিজুর রহমানের নিকট হতে রয়েল বেঙ্গল টাইগারের চামড়া সংগ্রহের চেষ্টা করে। পুর্ব প্রতিশ্রুতি মোতাবেক চুক্তির ৮০ লাখ টাকা হস্তান্তরের মাধ্যমে চামড়া গ্রহনের জন্য ফাঁদে ফেলে সোমবার বিক্রয়কারী চক্রের সদস্যদের আটক করে র‌্যাব। এবং আটককৃতদের দেওয়া তথ্য অনুযায়ী সুন্দরবন সংলগ্ন মুন্সিগঞ্জের ধলপাড়া গ্রামে তাদের বসতবাড়িতে অভিযান চালিয়ে চামড়া উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ এর সাতক্ষীরা ইউনিটের কোম্পানী কমান্ডার গালিব হোসেন অভিযানে নেতৃত্ব দেন বলে জানা যায়। র‌্যাব সুত্র জানায় বিষয়টি নিয়ে পরবর্তীতে সংবাদ স
ম্মেলনে বিস্তারিত জানানো হবে ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন