প্রকাশের সময়: শুক্রবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৩ । ১২:০৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

রাঙামাটি চেম্বার অব কমার্স লিঃ এর নব গঠিত কমিটি ও আসবাব পত্র সমবায় সমিতির সাক্ষাত

এম আজিজুল ইসলাম, চীফ পার্বত্য রিপোর্টার।।

গত ৩১শে জানুয়ারী ২০২৩ ইং রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর নব নির্বাচিত কমিটির সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন, রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দরা। এ সময় রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দরা রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর নব নির্বাচিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- রাঙ্গামটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব নির্বাচিত সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি মনসুর আলী, সহ-সভাপতি মোঃ আলী বাবর, পরিচালক মেহেদী আল মাহবুব , এ এম ওব্ধাসঢ়;ইদুল্লাহ ও শফিকুল ইসলাম শফি। রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি মোঃ মিজান ও সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন পেয়ারু।

এই সময় রাঙামাটি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ এর নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমূখী সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দরা একে অপরের সাথে মিলে মিশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন