প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ । ১:০৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশের অগ্রযাত্রায় নতুন বছরের শুভেচ্ছা জানালেন জয়

নিজস্ব প্রতিবেদক।।

২০২২ সালকে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ২০২৩ সাল দেশের অগ্রযাত্রার আরেক বছর হোক- এ প্রত্যাশা রেখে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে ৪৩ সেকেন্ডের একটি ভিডিও আপলোড করে এর ক্যাপশনে তিনি এ মন্তব্য করেন।

সজীব ওয়াজেদ জয় লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে যাওয়ার বছর ২০২২। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। ২০২৩ সাল হোক বাংলাদেশের অগ্রযাত্রার আরেকটি বছর।’৪৩ সেকেন্ডের ওই ভিডিও ২০২২ সালের বাংলাদেশের উন্নয়নের চিত্রগুলো তুলে ধরেন তিনি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন