প্রকাশের সময়: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২ । ৪:১৫ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

গৌরীপুর সদর ইউপি ও এলজিএসপি প্রকল্প পরিদর্শনে ইউএনও

গৌরীপুর প্রতিনিধি।।

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন সহ ২০২১-২০২২ অর্থ বছরের প্রস্তাবিত এলজিএসপি প্রকল্পের সিসি রাস্তা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ ।

সোমবার (০৭ ডিসেম্বর ) সকাল ১০টায় তিনি সদর ইউনিয়ন পরিষদ  ও কোনাপাড়ায় এলজিএসপি প্রকল্পের সিসি রাস্তা পরিদর্শন করেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন সদর  ইউপি চেয়ারম্যান মোঃ হজরত আলী , প্রশাসনিক কর্মকর্তা নারায়ণ চন্দ্র,ইউপি সচিব সুজন মিয়া সহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেলা রানা পাপ্পু ও সদর ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।

এসময় গৌরীপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কাজ ও এলজিএসপি প্রকল্পের বিভিন্ন কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন ইউএনও হাসান মারুফ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন