প্রকাশের সময়: মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২ । ১১:০৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

অটোচালকদের সাথে কোতোয়ালী মডেল থানার পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান

উমর ফারুক, স্টাফ রিপোর্টার ময়মনসিংহ।।

ময়মনসিংহের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও যানজট নিরসনে অটো চালকদের সাথে সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেন কোতোয়ালী মডেল থানার পুলিশ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুল ইসলাম।

মঙ্গলবার (৬ডিসেম্বর ) সকালে নগরীর তারেক স্মৃতিঅডিটরিয়াম এর সামনে কোতয়ালী মডেল থানার উদ‍্যোগে অটোচালক সমিতির নেতৃবৃন্দের সহায়তায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার (ওসি) – শাহ্ কামাল আকন্দ পিপিএম (বার), ২নং পুলিশ ফাঁড়ির ইনচার্জ – মাহবুবুর রহমান, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও অটো চালক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় কোতোয়ালী মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ অটোচালকদের উদ্যেশে বলেন, যত্রতত্র রাস্তাঘাটে অটো থামিয়ে যানজট তৈরি না করা এবং অজ্ঞাত স্থানে বখাটেদের কবল থেকে রক্ষা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন