প্রকাশের সময়: শনিবার, ৫ নভেম্বর, ২০২২ । ১১:০৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সলঙ্গায় ১৮ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

পারভেজ সরকার, সিরাজগঞ্জ প্রতিনিধি।।

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২।

গনমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়- ৫ই নভেম্বর বিকেল ৪ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব ১২’র সদর কোম্পানীর অভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানাধীন ফুড ভিলেজ হোটেলের সামনে ঢাকা হতে ঠাকুরগাঁওগামী একটি যাত্রিবাহী বাসে তল্লাশী চালিয়ে ১৮ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এছাড়াও তাহাদের নিকট হইতে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৩ টি মোবাইল এবং নগদ ৪,৪৫০ টাকা জব্দ করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন, মোঃ খোকন মিয়া (৩৫),পিতা-মোঃ আঃ হামিদ মিয়া, ও মোঃ পারভেজ মোশারফ বাকী (২২), পিতা-মোঃ মিজানুর রহমান, জেলা কুমিল্লা।

আটকৃত আসামীদের বিরুদ্ধে মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে গনমাধ্যমকে নিশ্চিত করেছেন র‌্যাব ১২’র মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন