প্রকাশের সময়: বুধবার, ২ নভেম্বর, ২০২২ । ১০:২৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

পশ্চিম সুন্দরবনে হরিণের মাংস সহ এক শিকারী আটক

রনজিৎ বর্মন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি ।।

পশ্চিম সুন্দরবনের সাতীরা রেঞ্জের কোবাদক স্টেশনের কর্মকর্তাদের অভিযানে সুন্দরবনে হরিণের মাংস পাচারকালে ৩০ কেজি মাংস সহ একজনকে আটক করা হয়েছে।

বনবিভাগ সুত্রে প্রকাশ, বুধবার দুপুরের দিকে সুন্দরবন কোবাদক স্টেশন কর্মকর্তা মোঃ ফারুকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকা থেকে হরিণের মাংস সহ শিকারীকে আটক করা হয়।

আটককৃত পাচারকারী হলেন কয়রা উপজেলার গোলখালী গ্রামের মোঃ জাফর গাজীর পুত্র আদম আলী গাজী (৩৮)।

সাতীরা রেঞ্জের সহকারি বন সংরক এ কেএম ইকবাল হোসাইন চৌধুরী বলেন, এব্যাপারে বন্য প্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যাক্তিকে
বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন