প্রকাশের সময়: মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২ । ১১:৫৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিংগাইরে উপজেলা আ”লীগের অস্থায়ী কার্যালয় উদ্ধোধন

রুহুল আমিন, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।।

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের (অস্থায়ী) কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত কাল মঙ্গলবার সন্ধ্যায় সিংগাইর গার্লস স্কুল রোডে এ কার্যালয় উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ মমতাজ বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল রহমান শহিদের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম খান বাবলু, সুলতানুল আজম খান আপেল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, পৌর মেয়র আবু নাঈম মোঃ বাশারসহ জেলা-উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন