প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬ । ১২:১৫ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

অগ্নিসংযোগ ও নাশকতা রুখতে জিরো টলারেন্স নীতি নিন, গ্রাম পুলিশকে তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক।।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী গ্রাম পুলিশদের উদ্দেশে বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন বাংলাদেশকে অস্থিশীল পরিবেশ করার জন্য উঠেপড়ে লেগেছে| তারা চিরাচরিতভাবে অগ্নিসংযোগ, যানবাহন ও অফিস-আদালত পোড়ানো এবং মানুষ হত্যা করছে। এসব নাশকতা প্রতিহত করতে আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম পুলিশদের সাথে এক দিকনির্দেশনামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আপনারা পোশাকধারী সরকারি লোক। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসী কার্যক্রমের খবর পেলে ফোনে বার্তা পাঠিয়ে একত্রিত হয়ে তা প্রতিহত করবেন এবং তাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন। নান্দাইল থানার ১৩টি ইউনিয়নে পুলিশ সদস্য আছেন ৬০ থেকে ৬৫ জন, কিন্তু আপনারা সংখ্যায় ১৩০ জন। এলাকার সবার সাথে সুসম্পর্ক রাখলেও মাদক ব্যবসায়ী ও জুয়াড়িদের সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের পুলিশের হাতে তুলে দেবেন।

গ্রাম পুলিশদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭৬ সালে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনাদের স্বীকৃতি দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের পদের মর্যাদা ও বেতন-ভাতা বৃদ্ধি করেছেন। যাতায়াত ভাতা ৩০০ থেকে ৫০০ টাকা এবং পেনশন ভাতা ৮০ হাজার থেকে ১ লাখ টাকা করা হয়েছে।

সভায় প্রধান গ্রাম পুলিশ আব্দুস ছাত্তার ৩-৪ মাস পরপর বেতন-ভাতা পাওয়ার ভোগান্তির কথা তুলে ধরে প্রতি মাসে বেতন দেওয়ার দাবি জানান| জবাবে প্রতিমন্ত্রী বিষয়টি জাতীয় সংসদ ও মন্ত্রিপরিষদের সভায় উপস্থাপনের আশ্বাস দেন।

নান্দাইলের নবাগত ইউএনও ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক, নান্দাইল মডেল থানার ওসি আজহারুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন ও যুগ্ম আহ্বায়ক বাবু পল্লব রায়সহ অন্যরা

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন