রাজধানীর পল্লবীতে অভিযান পরিচালনা করে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগ, পল্লবী থানার সহ-সভাপতি রবিন আহমেদ (৪৪) কে গ্রেফতার করেছে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
এসআরইউ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১ টা ৫৫ ঘটিকায় এসআরইউর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের একটি আভিযানিক দল পল্লবী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্টাফ রিপোর্টার।।