পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা সীমান্তবর্তী নেত্রকোনার দুর্গাপুর । প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ এ দুই জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল উন্নত যোগাযোগব্যবস্থা। নদীর বাধা পেরিয়ে সহজ যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও চিকিৎসাসেবায় ভোগান্তি কমানোর সেই প্রত্যাশা পূরণের পথে আরও এক ধাপ এগিয়েছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা।
এরই প্রেক্ষিতে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের একান্ত প্রচেষ্টায় ওনার নির্বাচনী এলাকায় আরও ৯টি সেতু নির্মাণের একনেকে অনুমোদন পাওয়া গেছে। গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এসব সেতু নির্মাণের অনুমোদন দেয়া হয়। এখবরে দুই উপজেলার পাহাড়ি, নদীবেষ্টিত ও প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
এ অর্জনে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সেখানে তিনি লিখেছেন, “পাশে থাকুন, কাছে রাখুন। গত পরশু (১৮ নভেম্বর) একনেকের বৈঠকে কলমাকান্দা-দুর্গাপুরের আরও ৯টি ব্রিজ নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ।
ব্রিজগুলো নির্মিত হলে, কানেক্টিভিটি যেমন বাড়বে তেমনি ভাবে স্থানীয় ও জাতীয় অর্থনীতিতেও ভূমিকা রাখবে। আসুন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাই মিলে দেশ গড়ার কাজে অংশগ্রহণ করি, মাহন আল্লাহ আমাদের সহায় হউন।
প্রাপ্ত উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি)-এর তালিকা অনুযায়ী, দুর্গাপুর উপজেলার গুরুত্বপূর্ণ চারটি স্থানে সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। সেতুগুলোর অবস্থান হলো,
শংকরপুরে কংশ নদীর ওপর সেত ু: গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ অফিস-ঝানজাইল ভায়া শংকরপুর বাজার সড়কের ৯ হাজার ৯ ০০ মিটার মিটার চেইনেজে কংশ নদীর ওপর ২৫০ মিটার দৈর্ঘ্যরে ‘‘ওয়াই ব্রিজ’’ নির্মাণের প্রস্তাব রয়েছে। যা মিলিত হবে দুর্গাপুর, পূর্বধলা, ধোবাউড়া
সোমেশ্বরী নদীর ওপর সেত ু: দুর্গাপুর জিসি-কুমুদগঞ্জ জিসি সড়কের ৫ হাজার ৪০০ মিটার চেইনেজে সোমেশ্বরী নদীর ওপর ৪৫০ মিটার দৈর্ঘ্যরে ‘‘ওয়াই ব্রিজ’’ নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
বিরিশিরি-চৈতাটি ঘাট এলাকায় সেতু : শিবগঞ্জ বাজার-গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদ অফিস সড়কের ২ হাজার মিটার চেইনেজে সোমেশ্বরী নদীর ওপর ২৫০ মিটার দৈর্ঘ্যরে ওয়াই ব্রিজ নির্মাণের প্রস্তাব রয়েছে।
কাকরিয়া নদীর ওপর সেতু : ঝানজাইল-মাদুরপাড় সড়কের ১ হাজার ১০০ মিটার চেইনেজে কাকরিয়া নদীর ওপর ১২০ মিটার দৈর্ঘ্যরে (ঢেউডুকুন) ঘাটে একটি সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে। এতে সরাসরি দুর্গাপুর থেকে নেত্রকোনা যোগাযোগ ব্যবস্থা চালু হবে, প্রস্তাবিত চারটি সেতুর মোট দৈর্ঘ্য ১ হাজার ৭০ মিটার।
এসব সেতু নির্মিত হলে দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।
যোগাযোগের পাশাপাশি সমৃদ্ধ হবে স্থানীয় অর্থনীতি ও পর্যটন : দুর্গাপুর ও কলমাকান্দা শুধু দুটি উপজেলা নয়, প্রাকৃতিক বৈচিত্র্য ও সম্ভাবনার এক অপার জনপদ। এ অঞ্চলের নদী, পাহাড়, সমতল ভূমি এবং সীমান্তঘেঁষা জনপদকে ঘিরে রয়েছে অর্থনৈতিক ও পর্যটনশিল্প বিকাশের ব্যাপক সম্ভাবনা।
বিশেষ করে দুর্গাপুরের সোমেশ্বরী নদী, সাদা মাটির পাহাড়, বিজয়পুরসহ দর্শনীয় স্থানগুলোতে প্রতি বছর পর্যটকদের আগমন ঘটে। কিন্তু কিছু এলাকায় উন্নত যোগাযোগব্যবস্থার অভাবে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদেরও ভোগান্তিতে পড়তে হয়। প্রস্তাবিত সেতুগুলো নির্মিত হলে এসব এলাকায় যাতায়াত, পন্য পরিবহন আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
একই সঙ্গে স্থানীয় কৃষকগণ তাদের উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারবেন, এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে সেইসাথে শিক্ষার্থী ও রোগীদের চলাচলে সময় ও দুর্ভোগ কমে আসবে। ফলে শুধু যোগাযোগ ব্যবস্থাই নয়, স্থানীয় মানুষের জীবনযাত্রার মান এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে। এর সুফল স্থানীয় পর্যায় ছাড়িয়ে জাতীয় অর্থনীতিতেও অবদান রাখবে।
সেতু নির্মানের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে অতিদ্রুতই নির্মাণকাজ শুরু হবে। এতে পাহাড়ি জনপদের নদী ও জনপদকে সংযুক্ত করে উন্নয়নের নতুন পথ তৈরি হলে বদলে যাবে মানুষের চলার পথ, বাড়বে অর্থনৈতিক সম্ভাবনা, এগিয়ে যাবে দুর্গাপুর-কলমাকান্দা। এমনটাই আশা করছেন স্থানীয়রা।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।