প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ৮:৩৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

‎আ’লীগ নেতাকর্মীদের সঙ্গে দলের অনেকের সম্পর্ক আছে, সাবধান হয়ে যান- ত্রাণ প্রতিমন্ত্রী

গৌরীপুর প্রতিনিধি।।

‎দুর্যোগ ব‍্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসাইন বলেছেন, দল, দেশ এবং সরকার আমাদের। দেশের শান্তির জন‍্য সব করতে হবে। কিন্তু আমাদের দলের মধ‍্যে অনেকের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে সম্পর্ক আছে। তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন। আমি বলছি, আপনারা সাবধান হয়ে যান। দলের কেউ আওয়ামী লীগের সাথে সম্পর্ক রাখলে তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব‍্যবস্থা নেওয়া হবে।
‎
‎শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদের হলরুমে দেশব‍্যাপী আওয়ামী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিরোধে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎প্রতিমন্ত্রী বলেন, বিশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করা হবে। কাউকে ছাড় দিবো না। আমরা দেশের পরিস্থিতি ভালো রাখতে চাই। পাড়া-মহল্লায় পাহাড়া বসাতে হবে। কেউ বিশৃঙ্খলা করলে প্রয়োজনে পিটানো হবে।
‎
‎এ সময় মন্ত্রী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের উদ্দেশ্যে আরও বলেন, ঝামেলা করলে বিপদে পড়বেন। আমরা অরাজকতা চাই না। কাউকে করতেও দিবো না। তাই নিজ নিজ এলাকায় আওয়ামী লীগকে সর্তক বার্তা দিয়ে প্রত‍্যেক বাজারে মিছিল করতে হবে। কোন ঘটনা হলে জড়িত সন্ত্রাসীদের ধরে পুলিশে দিবেন। আমরা আইন হাতে তুলে নিব না। তবে প্রশাসনকে সহযোগিতা করবো। সাবধান, কেউ আওয়ামী লীগকে প্রশ্রয় দিবেন না।
‎
‎সভায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহীদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য এড. নূরুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান সুলতান, শফিকুল ইসলাম, আমান উল্লাহ আকন্দ জাহাঙ্গীরসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন