প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ১:১২ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক।।

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার এনায়েতপুরে আশরাফ আলী (৫৮) নামে এক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আশরাফ আলী দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এবং গোপরেখী ধরপাড়ার সোহরাব আলী ব্যাপারীর ছেলে।

নিহতের ছোট ভাই রেজাউল বলেন, বুধবার রাত ১০টার দিকে বড় ভাই আশরাফ আলী গোপরেখী ফুটানি মার্কেটে ইয়ামিনের চায়ের দোকানে বসে ছিলেন। ওই সময় ১০-১৫টি মোটরসাইকেলে স্থানীয় বিএনপি নেতা রইজ ব্যাপারী, এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ শিকদার, আলামিন শিকদার, হজরত আলীর নেতৃত্বে ২০/৩০জন দলীয় নেতাকর্মী সেখানে উপস্থিত হয়। এরপর তারা কোনো কারণ ছাড়াই বড় ভাইকে মারধর ও ছুরিকাঘাত করে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধারের পর এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে বড় ভাই মারা যান।

 

এ বিষয়ে এনায়েতপুর থানা ছাত্রদলের সভাপতি সোহাগ সিকদারসহ অন্যদের ব্যবহৃত মোবাইলে কল করা হলেও তা বন্ধ পাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তবে কি কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা জানা যায়নি। স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন