প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ । ৯:৩৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর যে খবর প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি মারা যাননি; বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) রাত ১০:০০ ঘটিকায় ভিকটিম নুপুরের পরিবার এই তথ্য নিশ্চিত করেছেন। চিকিৎসকদের বরাত দিয়ে নুপুরের পরিবার জানিয়েছে, নুপুর চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত।

উল্লেখ্য, আজ দুপুরে ভিকটিম নুপুরকে উপর্যুপরি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরবর্তীতে তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়।

যাচাই না করে এ ধরনের বিভ্রান্তিকর তথ্য ও গুজবে কান না দেওয়ার জন্য ডিএমপির পক্ষ থেকে জনসাধারণকে অনুরোধ জানানো হচ্ছে। পাশাপাশি, যেকোনো তথ্য শেয়ার করার পূর্বে নির্ভরযোগ্য সূত্র থেকে এর সত্যতা যাচাই করতে এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন