ময়মনসিংহের তারাকান্দায় কৃষক রোকন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও একজনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত
আজ ১৮ নভেম্বর ২০২৬ দুপুরে ময়মনসিংহ প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজের বিচারক শামসুদ্দিন এ রায় ঘোষণা করেন।
রায়ে মাহবুবুল ওরফে মাহবুব এর যাবজ্জীবন ও নূরুল ইসলাম ওরফে নূরু মাওলানার দশ বছরের কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে রায়ে অসন্তোষ্টি প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন বাদী পক্ষের লোকজন।
জানাযায়, ২০১৪ সালের ২১শে মার্চ সকালে তারাকান্দা উপজেলার নগুয়া মধ্যপাড়ায় ধানি জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ্র করে রোকন উদ্দিনকে হত্যা করা হয়।

নিজস্ব প্রতিবেদক।।