ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও সাবেক সংসদ সদস্য সাঈদ খোকনকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে একাধিক মামলা ও আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। সর্বশেষ গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে ৫৪ কোটি টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এই মামলায় সাঈদ খোকনের পাশাপাশি তার বোন শাহানা হানিফ ও এক কর্মচারীকেও আসামি করা হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি আদালত সাঈদ খোকন ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন। একই সঙ্গে ঢাকা-৬ আসনের সাবেক এই সংসদ সদস্যের পাশাপাশি তার মা শাহানা হানিফ, স্ত্রী ফারহানা সাঈদ এবং ভাই জাবেদ আহমেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন আদালত।

স্টাফ রিপোর্টার।।