প্রকাশের সময়: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬ । ১২:২৭ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

টুঙ্গিপাড়ায় মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক।।

গোপালকগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের মামলার বাদী এসআই মোসলেম উদ্দিনকে কুপিয়ে আহত করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রোববার বিকেলে উপজেলা সদরের গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।

টুঙ্গিপাড়া থানার ওসি মো. আইয়ুব আলী হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে উপজেলা সদরে মিছিল বের করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় এসআই মোসলেম উদ্দিন গওহরডাঙ্গার চৌরঙ্গী এলাকায় দায়িত্ব পালন করছিলেন। তখন নেতাকর্মীরা তাকে মারধর ও কুপিয়ে আহত করে চলে যান।

স্থানীয়রা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন।

গত ১০ নভেম্বর নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা ধর্মঘট চলাকালে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই ঘটনায় ২ হাজার ২২৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়, যাদের মধ্যে ২২৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং বাকিদের অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার বাদী ছিলেন টুঙ্গিপাড়া থানার এসআই মোসলেম উদ্দিন।
সূত্র: Daily Amar Desh, Dhaka Tribune Bangla

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন