প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ৫:৩২ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

‎অবশেষে ময়মনসিংহের সেই সর্দারনী লাভলী আদালতের কাঠগড়ায়

নিজস্ব প্রতিবেদক।।

‎ময়মনসিংহ নগরীর রমেশ সেন রোডস্থ পতিতা পল্লী থেকে পাচার হওয়া এক নারীসহ শীর্ষ নারী পাচারকারী মাদক সম্রাজী লাভলীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

‎

‎শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশে এসআই জালাল সঙ্গীয় অফিসার ফোর্সসহ অভিযান পরিচালনা করে ভিকটিম উদ্ধারসহ লাভলীকে আটক করে।

‎

‎এসময় ১নং ফাঁড়ি ইনচার্জ মহি উদ্দিনের রহস্যজনক ভূমিকায় সর্দার্নী লাভলীর পোষা বাহিনী লাভলীকে পুলিশের কাছ থেকে চিনিয়ে নেওয়ার কৌশল অবলম্বন করে।

‎

‎বিষয়টি অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম অবগত হলে থানার এসআই মহসিন মোস্তফাসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স এবং নারী পুলিশের সহায়তায় লাভলীকে গ্রেফতার করে ভিকটিমসহ থানায় নিয়ে আসতে সক্ষম হয়।

‎

‎এঘটনার ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন আইনে মামলা রুজু হয়। যার নং-৪৩ তারিখ ১৪/১১/২৬ইং।

‎

‎উল্লেখ, দাপটে সর্দারনী লাভলী বিরুদ্ধে ভৈরব থানাসহ একাধিক মামলা থাকলেও এই প্রথম তাকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে।

‎

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন