ময়মনসিংহ জেলা বারের আইনজীবী সহকারী (মহরী) সমিতির সভাপতি মোঃ মোসা মিয়া কর্তৃক ধর্ষণের শিকার ভুক্তভোগীর নারীর অভিযোগে কোতোয়ালি মডেল থানায় ধর্ষণ মামলা রুজু হয়েছে।
থানা সুত্রে জানা যায়, বাদীর টাইপকৃত এজাহার অদ্য ১৩/১১/২০২৬ ইং তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় প্রাপ্ত হইয়া কোতোয়ালী মডেল থানার মামলা নং ৪১ তাং ১৩/১১/২০২৬ ইং ধারা:-৯খ,নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ রুজু করা হলো।
মামলার লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমি নিম্নস্বাক্ষরকারী মোছাঃ শাহিদা আক্তার রুমা (৩৬), পিতা-মৃত আবুল কাশেম, মাতা-সালেহা বেগম, সাং-ফুলবাড়ীয়া মধ্যপাড়া, থানা-ফুলবাড়ীয়া, এ/পি ঠিকানা-সানকিপাড়া, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ। আপনার থানায় হাজির হইয়া বিবাদী ১। মোঃ মোসা মিয়া (৪০), মোবাঃ ০১৭১৪-০৭৭৬২৮, পিতা-মৃত ওহেদ আলী, সাং-অজ্ঞাত, জেলা-ময়মনসিংহ’র বিরুদ্ধে এই মর্মে এজাহার দায়ের করিতেছি যে, ১নং বিবাদী পেশায় একজন মহোরী। আমি আদালতে মামলা করতে গেলে ১নং বিবাদীর সহিত পরিচয় হয়। ১নং বিবাদীর সহিত পরিচয় হওয়ায় -সে আমার মোবাইল নাম্বার নেয় এবং আমার সাথে প্রায় সময় কথাবার্তা বলে। কথাবার্তার একপর্যায়ে ১নং বিবাদীর সহিত আমার গভীর সম্পর্ক স্থাপন হয়।
সেই সুবাদে ১নং বিবাদী গত ০৫/১১/২০২২ইং তারিখ রাত অনুমান ০৯.৩০ ঘটিকার সময় আমার পূর্বের ভাড়া বাসায় যাইয়া ১নং বিবাদী আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। পরবর্তীতে ১নং বিবাদী বলে সে আমাকে স্ত্রীর মর্যাদা দিবে এই বিষয়ে কাউকে কিছু না বলিতে। পরবর্তীতে বিবাদীকে বিবাহের কথা বলিলে আমাকে আজ নয় কাল বিবাহ করিবে বলিয়া সময় ক্ষেপন করিয়া আসিতে থাকে। গত ইং ২০/০৯/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৪.০০ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন সানকিপাড়া সাকিনস্থ জনৈক মোঃ মোতাহার হোসেন এর ভাড়াকৃত বাসায় ১নং বিবাদী আমাকে বিবাহের কথা বলিয়া আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
পরে বিবাদীকে বিবাহের কথা বলিলে কৌশলে আমার ভাড়া বাসা হইতে চলিয়া যায়। পরে বিবাদীর মোবাইল নাম্বার-০১৭১৪-০৭৭৬২৮ তে ফোন করিয়া আমাকে বিবাহের কথা বলিলে আমাকে বিভিন্ন প্রকার ভয়ভীতি প্রদর্শন করে।
আমি উক্ত বিষয়টি আমার পরিবারের লোকজনদের সাথে আলাপ আলোচনা করিয়া আপনার থানায় এজাহার দায়ের করিলাম।
ময়মনসিংহে আইনি সহযোগিতা নিতে আশা নারীরা আইনজীবী সহকারী কর্তৃক শারীরিক, মানসিক এবং দৈহিক নির্যাতনসহ ধর্ষণের শিকার হওয়ার গুঞ্জ শোনা গেলেও ধর্ষনের অভিযোগে মামলা হয়নি বললেই চলে। এমন লোমহর্ষক পরিকল্পিত ধর্ষণের শিকার হওয়া ঘটনা আইনি পেশার মানুষের মাঝে চাপা ক্ষোভ বিরাজমান রয়েছে। পাশাপাশি আইনি সহযোগিতা নিতে আশা নারীরা এমন নির্যাতনের শিকার হলেও আইনাঙ্গনে নরপিশাচরা রয়েছে ধরাছোঁয়ার বাইরে।
আইনপেশার সাথে জড়িত বিজ্ঞ আইনজীবীরা এসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেন।
উল্লেখ, গত মঙ্গলবার ভুক্তভোগী নারী কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর অভিযুক্ত কর্তৃক বিয়ের প্রস্তাব দিয়ে থানা থেকে বের করে নিয়ে গেলেও পরদিন (বুধবার) বাদী সাথে প্রতারণা আশ্রয় নেন। এবং বাদী সহ সাংবাদিক ও অন্যদের হয়রানি করার লক্ষ্যে আদালতে মিথ্যা দায়ের ধর্ষক মোসা মিয়া।

নিজস্ব প্রতিবেদক।।