রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পূর্ব থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ শামীম হোসেন (৩০) ২। মোঃ মিরাজ উদ্দিন মিয়া (৩০) ৩। মোঃ মকবুল হোসেন (৩২) ৪। মোঃ ওসমান গনী প্রকাশ ইউসুফ (৩০) ৫। মোঃ শান্ত (২১) ৬। সাজেদুল ইসলাম (২৩) ৭। মোঃ দীপ্ত (২৬) ৮। মোঃ শোয়েব শাহন (২৩) ৯। মোঃ হানিফ (৩৭) ১০। মোঃ রায়হান (২৬) ও ১১। মোঃ মারুফ আহমেদ (২৪)।
উত্তরা পূর্ব থানা সূত্রে জানা যায়, উত্তরা পূর্ব থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সেলিম মিয়া।।