প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ । ১০:০৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু

সেলিম মিয়া।।

নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে নিম্নআয়ের শ্রমজীবী মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মহানগরীর ছয়টি পয়েন্টে গার্মেন্টস শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির বিশেষ কার্যক্রম শুরু হয়েছে।

সম্প্রতি এই বিশেষ ওপেন মার্কেট সেল (ওএমএস) কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসিম উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. নাছিমা আক্তার, অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন, প্রধান নিয়ন্ত্রক মো. আব্দুল কাদের এবং এরিয়া রেশনিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

স্বল্পমূল্যে চাল কিনতে পেরে স্বস্তি প্রকাশ করছেন গার্মেন্টস শ্রমিকরা। তবে বর্তমান বাজার পরিস্থিতির কথা বিবেচনা করে শ্রমিকরা বেশ কিছু দাবি তুলে ধরেছেন। তাঁদের দাবিগুলো হলো:

চালের পরিমাণ বৃদ্ধি ও আটা সরবরাহ: বর্তমান বরাদ্দ অনুযায়ী মাসে ১০ কেজি চাল একটি পরিবারের জন্য অপ্রতুল। তাই চালের বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি এই কর্মসূচির আওতায় ন্যায্যমূল্যে আটা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সরবরাহের দাবি জানিয়েছেন শ্রমিকরা।

স্থায়ী বিক্রয়কেন্দ্র চালু: শুধু ভ্রাম্যমাণ ট্রাকসেলের ওপর নির্ভর না করে গার্মেন্টস অধ্যুষিত এলাকায় স্থায়ী দোকানভিত্তিক বিক্রয়কেন্দ্র চালুর আহ্বান জানানো হয়েছে।

সময় সাশ্রয়ী ব্যবস্থাপনা: কারখানায় ডিউটির কারণে শ্রমিকদের হাতে সময় খুব কম থাকে। তাই কার্ডের মাধ্যমে দ্রুত পণ্য বিতরণ ও বিশেষ ব্যবস্থাপনা রাখার দাবি জানিয়েছেন তাঁরা, যাতে পণ্য সংগ্রহ করতে এসে তাঁদের কর্মঘণ্টা নষ্ট না হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন