প্রকাশের সময়: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬ । ৯:৫৬ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

‎ময়মনসিংহে ছাত্রদলের আয়োজনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

‎ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের আয়োজনে এবং সূর্য তরুণ স্পোর্টিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে চর পুলিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় খোকন একাদশ ও সেলিম একাদশ অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় সেলিম একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় খোকন একাদশ।

‎খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি মো. আজিজুল হাকিম আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম।
‎
‎এ সময় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এ প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।
‎

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন