কালীপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার কাচারি ঘাটের বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
বুধবার (১১ নভেম্বর) রাতে তিনি বিসর্জন ঘাটের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় সুষ্ঠু ও নির্বিঘ্নে প্রতিমা বিসর্জন কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে ঘাটের সার্বিক পরিবেশ ও ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক।।