প্রকাশের সময়: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ । ৭:৫৯ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

তেজগাঁও খাদ্য গুদামে অনিয়ম: ২১ নম্বর গোডাউনে অতিরিক্ত ৩৫ টন মাল প্রাপ্তি, সিলগালা না করায় প্রশ্ন

স্টাফ রিপোর্টার।।

তেজগাঁও খাদ্য গুদামের ২১ নম্বর গোডাউনে অবৈধভাবে ৩০ থেকে ৩৫ টন অতিরিক্ত খাদ্যপণ্য মজুতের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অনুসন্ধানে জানা গেছে, সাংবাদিকদের দেওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) বিষয়টি জানার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিচালক (সংগ্রহ বিভাগ) ইকবাল বাহার চৌধুরীকে একটি তদন্ত টিম গঠন করে তাৎক্ষণিকভাবে গোডাউনটি সিলগালা করার নির্দেশ দেন।

​তবে অভিযোগ উঠেছে, নির্দেশ দেওয়ার পরও রহস্যজনক কারণে গোডাউনটি সিলগালা করা হয়নি। পরবর্তীতে গঠিত তদন্ত কমিটির প্রধান বিষয়টি তদন্ত করে গোডাউনে অতিরিক্ত প্রায় ৩৫ টন মাল পাওয়ার সত্যতা স্বীকার করেছেন। তদন্ত কমিটির প্রধান জানিয়েছেন, তিনি তদন্ত শেষে ডিজি মহোদয়ের কাছে তাঁর প্রতিবেদন জমা দেবেন।

​এদিকে গোডাউন সিলগালা না করা এবং অতিরিক্ত মালের সত্যতা পাওয়ার পরও সংশ্লিষ্টদের দায়মুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে—এভাবে চললে খাদ্য গুদামের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারী ও কালোবাজারীরা কীভাবে রক্ষা পাবে?

​খাদ্য বিভাগের মতো অতি সংবেদনশীল একটি জায়গায় এ ধরনের অনিয়ম ও অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সচেতন মহল। তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর এই ঘটনার নেপথ্যে থাকা মূল কুশীলবদের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, এখন সেটাই দেখার বিষয়।

জানা যায় বিভিন্ন বিভাগে বিগত সরকারের সুবিধা ভোগী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ এলএসডিতে পোস্টিং দেওয়া হয়েছে। সম্প্রতি ময়মনসিংহ বিভাগের ইসলামপুর ও ফুলপুর এলএসডিতে আওয়ামী সমর্থিত খাদ্য পরিদর্শককে পোস্টিং দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিভিন্ন গণমাধ্যমে প্রমাণ স্বরুপ ছবিসহ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অপরদিকে নেত্রকোনা জেলার পুর্বধলা এলএসডিতে কট্টর আওয়ামীলীগ পন্থী খাদ্য পরিদর্শক বহু অপকর্মের হোতা বাবুল মিয়া প্রায় দুইবছর ধরে চাকুরী করেছেন। রয়েছে বহাল তবিয়তে। দেশ ও জনস্বার্থে পরবর্তীতে বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হবে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন