রাজধানীর লালবাগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগ ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ দিপু (৪০), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ডের সর্বশেষ কমিটির সভাপতি। ২। মোঃ ফারুক (৪৮), কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪ নম্বর ওয়ার্ড বাজার ইউনিটের সাবেক সহসভাপতি।
লালবাগ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৯ নভেম্বর) রাত আনুমানিক ১১:১৫ ঘটিকায় লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ফারুক পলাতক সাবেক ওয়ার্ড কাউন্সিলর জাহিদের অন্যতম সহযোগী বলে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

স্টাফ রিপোর্টার।।