প্রকাশের সময়: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ । ১২:১৩ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

ময়মনসিংহে এলবার্ট চৌধুরী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।

‎ময়মনসিংহে সোনালী বাংলা সমবায় সমিতির নামে গ্রাহকদের প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা এলবার্ট নামের এক ব্যক্তিকে আটক করেছেন ভুক্তভোগীরা।
‎
‎সোমবার (৯ নভেম্বর) ময়মনসিংহে আসার পর তাঁকে দেখতে পেয়ে শনাক্ত করেন প্রতারিত গ্রাহকেরা। পরে তাঁরা তাঁকে আটক করেন।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, সোনালী বাংলা সমবায় সমিতির নামে গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের পর এলবার্ট দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন বলে অভিযোগ রয়েছে। এতে প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা।
‎
‎তাঁর ময়মনসিংহে আসার খবর পেয়ে ভুক্তভোগীরা তাঁকে শনাক্ত করে আটক করেন। পরবর্তী সময়ে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন