নেত্রকোনার দুর্গাপুরে পর্যটন শিল্পের সেবার মানোন্নয়ন এবং স্থানীয় যুবকদের হাত কর্মীর হাতে পরিনত করার জন্য ইতোমধ্যে নানা উদ্দ্যেগ হাতে নিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনার – ১ আসনের এমপি ব্যাপিস্টার কায়সার কামাল। এরমধ্যে পর্যটন এলাকায় পুলিশকেন্দ্র স্থাপন, দ্রুত বাস্তায়নের লক্ষ্যে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয়ের প্রতিনিধিদের দিয়ে সরেজমিন যাচাইকরণে উদ্দ্যেগ উল্লেখযোগ্য।
এরই প্রেক্ষিতে উপজেলা প্রশাসনের আয়োজনে পর্যটন শিল্পের উন্নয়ন ও পর্যটন ব্যবস্থাপনা নিয়ে সুধীজন ও স্থানীয়দের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৯ নভেম্বর) দুপুরে প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলাভুমি কুল্লাগড়া ইউনিয়নের সাদামাটি এলাকায় এসভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভুমি) মো. মিজানুর রহমানের সঞ্চালনায় মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিরেন, নেত্রকোনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে মাঝে উপজেলা বিএনপি‘র সভাপতি জহিরুল আলম ভুইয়া, সাবেক সভাপতি এম এ জিন্নাহ্, উপজেলা কৃষি অফিসার নীপা বিশ্বাস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিচাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, উপজেলা বনিক সমিতির সভাপতি রনজিৎ সেন, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দীন মীর, বিএনপি‘র প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিম, সাংবাদিক ওয়ালী হাসান, ইউনিয়ন বিএনপির সভাপতি শাজাহান কবির, যুবদল নেতা রফিকুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ, উপজেলা বিএনপি‘র সাংগঠিনকি সম্পাদক আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, বিএনপি নেতা শাহআলম, য্বুদল নেতা সম্রাট গনি সহ অন্যান্য নেতাকর্মী, সুধীজন ও স্থানীয় ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত ব্যক্তিবর্গের মুক্ত আলোচনা ও পরামর্শে আগামী শীত মৌসূমে বিজয়পুর সাদামটি স্পট দেখতে আসা পর্যটকদের নিরাপত্তা বিধানে হোটেল মোটেল এবং স্থানীয়ভাবে ভ্যানে ট্রাভেল সেবার মানোন্নয়নে বেশ কিছু নির্দেশনা বাস্তবায়নে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সচেতন নাগরিক, শিক্ষক, গনমাধ্যমকর্মী, আবাসিক হোটেল এন্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী, অটোরিঙ্া/ভ্যান চালক, বাজার বণিক সমিতির সদস্য, জেলা ও উপজেলার পুলিশ, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকতাগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
টেকসই পর্যটন নিশ্চিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি লক্ষ্য অর্জনে বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরা হয়। তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণে এই খাত দারুণ উন্নতি করে দেশের বড় আয়ের উৎসে পরিণত হওয়ার লক্ষ্যে সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশিফিকুর রহমান।

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।।