প্রকাশের সময়: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ । ১১:১৪ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ ,

‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক

নিজস্ব প্রতিবেদক।।

‎ময়মনসিংহ নগরীর সড়কে জমে থাকা ধুলোবালি ও ময়লা-আবর্জনা পরিষ্কারে আধুনিক যন্ত্রচালিত গাড়ির মাধ্যমে পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন সরকার রোকন।

‎রবিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর নতুনবাজারসহ বিভিন্ন সড়কে আধুনিক যন্ত্রের সাহায্যে ধুলোবালি পরিষ্কারের কার্যক্রম পরিদর্শন ও তদারকি করেন তিনি।
‎
‎নগরীর পরিবেশ পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বসবাসযোগ্য রাখতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন প্রশাসক।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন