প্রকাশের সময়: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ । ১০:৪৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক।।

‎‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ-এর ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় আয়োজিত এ সভায় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
‎
‎সভায় উপস্থিত সদস্যদের মতামত ও আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে জেলা শাখার কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চূড়ান্ত রূপ পরবর্তী সময়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।
‎
‎এ ছাড়া উক্ত সভায় চিত্রনায়িকা পরীমণির সাংবাদিকদের প্রতি অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের সঙ্গে যেকোনো ধরনের অশোভন ও অসম্মানজনক আচরণ স্বাধীন সাংবাদিকতা, গণমাধ্যমের মর্যাদা এবং পেশাগত শিষ্টাচারের পরিপন্থী।
‎
‎সাংবাদিকদের পেশাগত সম্মান, অধিকার ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানান তাঁরা। সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন