প্রকাশের সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ । ১১:৩৮ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ

সেলিম মিয়া।।

জামালপুর জেলায় সদ্য বদলি হওয়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে গেল বোরো সংগ্রহ মৌসুমে দায়িত্ব পালনে তার বিরুদ্ধে নানা অনিয়ম এবং দুর্নীতি’র গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগে জানা যায় যে, সদ্য সমাপ্ত চলতি ২০২৬ ইং বোরো ধান-চাল সংগ্রহ মৌসুমে জেলা ব্যাপী খাদ্য গুদামে নিম্নমানের চাল সংগ্রহ এবং সরিষাবাড়ী উপজেলায় ভুয়া ও অস্তিত্ববিহীন রাইস মিলের বিপরীতে অর্থের বিনিময়ে বরাদ্দ প্রদান।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে কাবিখা, টি.আর, জি.আর, ভি.জি.এফ বরাদ্দের চাউল উপজেলা ভিত্তিক প্রকল্পের বিপরীতে বরাদ্দ চাউল গমের ডি/ও, এ্যাডজাস্টমেন্ট সংগ্রহের কাজ দেখানো হয়েছে। সূত্র জানান যে, সদ্য সমাপ্ত ২০২৬ ইং অর্থ বছরের সরকারের বোরো ধান-চাল সংগ্রহে জামালপুর জেলায় উল্লেখিত উপজেলা সমূহের এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বিরুদ্ধে নানা জালজালিয়াতি,
অনিয়ম ও দুর্নীতির গুরুতর অভিযোগ উঠেছে।

এসব অভিযোগের মধ্যে রয়েছে কৃষকদের নিকট থেকে ধান সংগ্রহ না করে সিন্ডিকেটদের নিকট থেকে সংগ্রহ করা হয়। বর্তমান মওজুত চালের মান-অত্যান্ত নিম্ন মানের সংগ্রহের প্রতিটি মজুদ খামালের ভিতরে ডিজিটাল টেনসিল যাচাই করলেই এই সত্যতা প্রমাণ পাওয়া যাবে। যা জেলার বিদায়ী খাদ্য নিয়ন্ত্রক আসাদুজ্জামানের গোচেরেই হয়েছে।

উল্লেখিত নিম্নে খাদ্য গুদামে খামাল শতভাগ যাচাই করলেই পুরাতন ও নিম্ন মানের চাউলের অস্তিত্ব মিলবে। যেমন, বকশীগঞ্জ উপজেলায় খাদ্য গুদামে, সরিষাবাড়ী উপজেলায় খাদ্য গুদাম, দেওয়ানগঞ্জ উপজেলায় খাদ্য গুদামে, সদর উপজেলার পিয়ারপুর খাদ্য গুদামে, ইসলামপুর উপজেলায় খাদ্য গুদামে নিম্ন মানের খাদ্য শষ্য খামালের ভিতর রাখা হয়েছে। এছাড়াও সদ্য সমাপ্ত চলতি বোরো ধান-চাল সংগ্রহের লক্ষ্য মাত্রা পূরণ করা হয়েছে এ সময়ে সরিষাবাড়ী উপজেলায় ধান ১০৮৫ মে:টন, চাউল, মাদারগঞ্জ উপজেলায় ধান ১১৭৬ মেঃটন, চাউল ১০২৯ মে:টন, ১০৫৫ মেঃটন বকশিগঞ্জ উপজেলায় ধান ১০৭১ মেঃটন চাউল ১০১১ মে:টন, দেওয়ানগঞ্জ উপজেলায় ধান ৮৪৫ মেঃটন চাউল ২৬২০ মে:টন, পিয়ারপুর সদর চাউল ৪৭১৭ মেঃটন ও ইসলামপুর উপজেলায় ধান ১৬৮০ মেঃটন চাউল ৭৭৬৪ মেঃটন সংগ্রহ করা হয়। বর্তমান মওজুত চালের মধ্যে প্রতিগুদামে খামালের মধ্যে নিম্ন মানের চাল রয়েছে বলে বিভিন্ন সূত্র দাবী করেছেন। এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। সুষ্ঠু তদন্ত হলে বেড়িয়ে আসবে অনিয়ম ও দুর্নীতি।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন