প্রকাশের সময়: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ । ১১:০৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা

সেলিম মিয়া।।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন দুই মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত নতুন দুইট কর্মকর্তা হলেন—মো. হাসানুজ্জামান ও রুবিনা ফেরদৌসী। তারা দুজনই যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

অন্যদিকে, দুদকে কর্মরত দুই মহাপরিচালককে পরিকল্পনা কমিশন ও ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গত ২ নভেম্বর জারি করা পৃথক চারটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হাসানুজ্জামান বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। আর রুবিনা ফেরদৌসী পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সংযুক্ত আছেন। তাঁদের দুজনকে দুদকের মহাপরিচালক পদে পদায়নের পাশাপাশি মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৮ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, পৃথক দুই প্রজ্ঞাপনে দুদকের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবু হেনা মোস্তফা জামানকে পরিকল্পনা কমিশনে প্রধান হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে দুদকের মহাপরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ নাজমুল হাসানকে ভূমি মন্ত্রণালয়ে যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন