প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ । ১২:১৬ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার?

‎নিজস্ব প্রতিবেদক।।

ময়মনসিংহ নগরীর প্রান কেন্দ্রে রমেশ সেন রোডস্থ পতীতা পল্লীর ৩নং বাড়ীর সর্দারনী নাছিমার ঘর থেকে পাচার হওয়া এক নারীকে উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানাধীন ১নং ফাঁড়ি পুলিশ।

‎
গত ৩ নভেম্বর অভিযোগের ভিত্তিতে ফাঁড়ি ইনচার্জ মহি উদ্দিন নেতৃত্ব দিনদুপুরে অভিযান পরিচালনা করে ঐ নারীকে উদ্ধার করে। তবে অভিযুক্ত নাছিমাকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ।

‎
এঘটনার প্রেক্ষিতে নাছিমার নাম উল্লেখ সহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন ২০২৬ রুজু করা হয়েছে। মামলা ১৩ তারিখ ৪/১১/২০২৬ইং।

‎
এর আগে পতিতা পল্লীর অপরাধ সম্রাজী লাভলীসহ বেশ কয়েকজন নাম উল্লেখ করে ভৈরব থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ মামলা হলেও পুলিশের সাথে দহরম মহরম সম্পর্ক থাকায় রয়েছে ধরাছোঁয়ার বাইরে। যার ফলে ময়মনসিংহ অঞ্চলে ভয়ংকর নারী পাচার কারীদের অভয়ারণ্য হয়ে উঠেছে।

‎
প্রকাশ থাকে যে, যখনি পতিতা পল্লী থেকে নারী উদ্ধার হয় তখনই অদৃশ্য ক্ষমতার বলে সর্দারনীরা পলাতক হয়ে যায়।

‎

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন