ময়মনসিংহ নগরীতে পাওনা ১০ লাখ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে আফরোজা বেগম নামে এক নারীকে মারধর, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পিতা মো. আহাফজ উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী আফরোজা বেগম কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপত্রে আফরোজা বেগম উল্লেখ করেন, অভিযুক্ত আহাফজ উদ্দিন তার কাছ থেকে ১০ লাখ টাকা ধার হিসেবে নেন।
পরবর্তীতে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও পাওনা টাকা পরিশোধ করেননি। টাকা ফেরত চাইলে অভিযুক্ত বিভিন্ন সময় নানা ধরনের তালবাহানা করেন এবং তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ২০ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া নয়াপাড়া এলাকায় অভিযুক্তের বাসায় পাওনা টাকা ফেরত চাইতে গেলে অভিযুক্ত বাঁশের লাঠি দিয়ে তাকে মারধরের জন্য উদ্যত হন। এ সময় তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগী। তবে অভিযুক্ত আহাফজ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিবেদক।।